মার্কিন নিষেধাজ্ঞায় জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতারা

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:৩৪ পিএম

দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির আরও কয়েকজন শীর্ষ নেতা ও ব্যবসায়ীদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। 

এর ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না এবং সেখানে কোনো সম্পদ থাকলে তা ব্যবহার বা ভোগও করতে পারবেন না বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

নিষেধাজ্ঞার আওতায় প্রেসিডেন্ট এমারসন ছাড়াও রয়েছেন- ফার্স্ট লেডি অক্সিলিয়া মানাঙ্গাগওয়া, ভাইস প্রেসিডেন্ট কন্সতান্তিনও চিওয়েঙ্গা ও প্রতিরক্ষা মন্ত্রী ওপাহ মুচিঙ্গুরি। রয়েছে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ীও। 

গত বছর দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মানাঙ্গাগওয়া। তার নেতৃত্বে দেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। 

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, জিম্বাবুয়েতে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করছি। জনসাধারণের মত প্রকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। 

এছাড়া রাজনৈতিক কার্যকলাপের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে এবং সরকারি কর্মকর্তা ও নেতারা ব্যক্তিগত লাভের জন্য জনগণের সম্পদ লুঠ করছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর আগে জিম্বাবুয়েতে অসংখ্য অপহরণ, শারীরিক নির্যাতন ও বেআইনি হত্যার ঘটনা উল্লেখ করে বলেছে, সেখানকার মানুষরা চরম শঙ্কার মধ্যে রয়েছে। 

হোয়াইট হাউস বলেছে, নিষেধাজ্ঞার মাধ্যমে শোষণ ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিসহ অন্যদের জবাবদিহি করার প্রচেষ্টায় নজর দেওয়া হচ্ছে।

এএ/আরবি
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর