ইসরাইলি বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৪৯ পিএম

গাজায় চলমান যুদ্ধ পরিচালনা ও যুদ্ধ পরবর্তী কৌশল নিয়ে সরকারের সাথে মত পার্থক্যের জেরে দখলদার ইসরাইলি সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারির দলের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও ইসরাইলি সেনাবাহিনীর বিদেশি সংবাদমাধ্যমের মুখপাত্রের দায়িত্বে থাকা জেনারেল রিচার্ড হেসিট রয়েছেন। খবর আনাদোলু এজেন্সি ও মিডিলইস্ট মনিটর’র।

ড্যানিয়েল হ্যাগারির সেকেন্ড ইন কমান্ড মোরান কাটজসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা গাজা যুদ্ধের কারণে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে উল্লেখ করে ইসরাইলি সংবাদমাধ্যম।

সাম্প্রতিক মাসগুলিতে গাজায় যুদ্ধকালীন সরকারের পরিচালনা এবং যুদ্ধ-পরবর্তী কৌশল নিয়ে সরকার ও সেনাবাহিনীর গভীর বিরোধ ইসরাইলি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বিশেষ করে যুদ্ধ শেষে গাজায় কি হবে, ইসরাইলি সরকারের এ বিষয়ে যে পরিকল্পনা রয়েছে, সেটি নিয়ে খুশি নয় সেনাবাহিনী।

গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরাইলি সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ হাজারের বেশি মানুষ।

দখলদার ইসরাইলি সেনাদের হামলায় বর্তমানে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এছাড়া তীব্র খাদ্য সংকটেও পড়েছে গাজাবাসী।

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল গণহত্যার দায়েও অভিযুক্ত হয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই চলতি মাসের শেষেই নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দুই সন্তানের জননী হিসেবে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর