আম্বানি পরিবারের পুত্রবধূ কে এই রাধিকা মার্চেন্ট?

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:২০ পিএম

মহাসমারোহে শেষ হলো ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট্ট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিলাসবহুল প্রাক-বিয়ের আয়োজন। সাম্প্রতিক সময়ের এই অনুষ্ঠানকে ঘিরে গণমাধ্যম থেকে সাধারণ মানুষ-সবার এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে মুকেশ আম্বানির পরিবার। সেই পরিবারের বৌ হতে যাচ্ছেন রাধিকা।

জেনে নিই শীর্ষ ধনী পরিবারের হবু পুত্রবধূর অতীত-এবং বর্তমানের অজানা দিক। অনুষ্ঠানের একটি সময়ে ছেলের বক্তব্য শুনে কেঁদে ফেলেছিলেন মুকেশ আম্বানি। কিন্তু অনন্তের কঠিন সময়ে তার হাত শক্ত করে ধরে রেখেছিলেন রাধিকাই। তাই পুরো অনুষ্ঠান জুড়েই সবার নজর আম্বানিদের এই হবু পুত্রবধূর দিকে।

শুধু অনুষ্ঠানই নয়, ভারতের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বেই চলছে রাধিকাচর্চা। সবার জিজ্ঞাসা কে এই রাধিকা মার্চেন্ট? কি করে ভারতের ধর্ণাঢ্য পরিবারের ছোট ছেলের মন জয় করে নিলেন তিনি? দেশটির গণমাধ্যমগুলো বলছে, আম্বানিদের থেকেও মোটেও কম যায় না মার্চেন্ট পরিবার। ধন-সম্পদ আর প্রতিপত্তিতেও ঢের মার্চেন্ট পরিবারও।

বর্তমানে অ্যাঙ্কর হেলথকেয়ারের পরিচালক রাধিকা। হবু শাশুড়ি নীতা আম্বানির মতো রাধিকাও ক্ল্যাসিকাল নাচে বেশ পারদর্শী। শ্রী নিভা আর্টস ড্যান্স একাডেমিতে প্রায় ৮ বছর ধরে ভারতনাট্যম শিখেছেন তিনি। প্রথম নাচের অনুষ্ঠানের নাম ‘আরঙ্গাত্রম’। এই অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন হবু শ্বশুর এবং শাশুড়ি মুকেশ আর নীতা আম্বানী।

বলিউডের তারকাদের উপস্থিতিতে পেশাদার ভারতনাট্যম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন রাধিকা। মুকেশের মতো শীর্ষ ধনী না হলেও বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা। দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের টাইকুন হিসেবে পরিচিত বীরেন। ২০০২ সালে যাত্রা শুরু করা অ্যাঙ্কর হেলথকেয়ারের মালিক তিনি।

অনন্ত ও রাধিকার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের বলা চলে, ছোটবেলা থেকেই তারা খুব ভালো বন্ধু। সেই বন্ধুত্ব এক সময় গড়ায় প্রেমে। ২০২২ সালে অনন্ত-রাধিকার রোকা অনুষ্ঠান হয়েছিল। পরের বছরই তাদের বাগদান সম্পন্ন হয়। রাধিকা এবং তার হবু ননদ মুকেশ কন্যা ঈশার মধ্যেও বেশ বন্ধুত্ব।

মুম্বাইয়ের ক্যাথেড্রাল ও জন কনন স্কুলে পড়েছেন রাধিকা। পাশাপাশি বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুলেও পড়াশোনা করেছেন। পরে ২০১৭ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন রাধিকা। পড়ালেখা চলার সময়েই মুম্বাইয়ের বেশ কয়েকটি বড় কোম্পানিতে ইন্টার্ন করেছেন তিনি।

এছাড়া বিলাসবহুল রিয়েল এস্টেট কোম্পানি ইসপ্রভাতেও কাজ করেছেন অনন্তের হবু বধূ। বর্তমানে অ্যাঙ্কর হেলথকেয়ারের ডিরেক্টর রাধিকা। পাশাপাশি তার বোন অঞ্জলিও আছেন একই ভূমিকায়। আর বাবা বীরেন প্রতিষ্ঠানটির সিইও এবং ভাইস-চেয়ারম্যান। আর ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন তাদের মা।

অনন্ত বর্তমানে রিলায়েন্সের এনার্জি ব্যবসায়ের পরিচালক। সেই সাথে বাবার কোম্পানিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন অনন্ত। এরমধ্যে দেড় ঘণ্টা, নিজের গড়ে তোলা বিশাল বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র বনতারার জন্যে বরাদ্দ। রাধিকারও রয়েছে প্রাণীদের নিয়ে বিশেষ আগ্রহ।

২০১৮ সালে প্রথম তাদের যুগলবন্দির প্রথম ছবি প্রকাশিত হয়। যা ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। মুকেশের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত। আসছে ১২ জুলাই রাধিকার সাথে সাত পাকে বাধা পড়বেন অনন্ত। জানা গেছে, যখন অনন্ত বিশেষ শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন, তখন বন্ধুর মতোই তার পাশে ছিলেন রাধিকা।

ফোর্বসের হিসেব মতে, আম্বানির মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৪ বিলিয়ন মার্কিন ডলার। এশিয়ার সর্বোচ্চ এই ধনী ব্যক্তি জমকালো সব অনুষ্ঠান আয়োজন করে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছেন। আর এবারতো ছোট ছেলের প্রাক-বিয়ের আসরে বিশ্বের বড় বড় শিল্পপতি, তারকাদের তুলে এনেছেন গুজরাটের জামনগরে।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর