মালয়েশিয়ায় বন্ধুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত তিন

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:৩২ এএম

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে, যাদেরকে দেশটির সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলছে পুলিশ।

পুলিশ বলছে, সম্প্রতি সোনার দোকানে ডাকাতি, ছিনতাই ও ভাংচুরে সঙ্গে এই সেন্ট্রো গ্যাং সদস্যরা জড়িত। গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পেকান-কুয়ান্তান বাইপাসে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত একজন বাংলাদেশি এবং দুইজনের বাড়ি ইন্দোনেশিয়া। তাদের বয়স ৩৬, ৪৪ ও ৩৮ বছর। একটি প্রাইভেটকারের মধ্য থেকেই এই তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ। পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহিয়া ওথমান বলেন, নিহতদের ব্যবহার করা একটি প্রোটন ওয়াজা গাড়ি জব্দ করা হয়েছে।

এছাড়া সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল এবং চুরির কাজে ব্যবহৃত দুটি ম্যাচেট ব্লেডসহ আরো কিছু সরঞ্জাম উদ্ধার করা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বন্ধুকযুদ্ধের বর্ণনা দিয়ে পাহাং পুলিশ প্রধান বলেন, গাড়ির আরোহীদের অনুসরণ করছিলো পুলিশের একটি গোপন দল। পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় তাদেরকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়।

তিনি বলেন, পুলিশ গাড়ি থামানোর নির্দেশ দিলেও চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। এরপর পুলিশ তাদের ধাওয়া দিলে তারা গাড়ির গতি প্রচণ্ড বাড়িয়ে দেয় এবং পুলিশের টহল গাড়ির পিছনে ধাক্কা দেয়। গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে চালানো হয়।

আর পুলিশ আত্মরক্ষার জন্য পালটা গুলি চালালে হতাহতের এ ঘটনা বলে জানান পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি। বলেন, পেকান এলাকায় আবারো কোনো অপরাধের পরিকল্পনা করেছিলো সন্ত্রাসীরা।

পুলিশ বলছে, সেন্ট্রো গ্যাংয়ের সদস্যরা গত বছরের জুন থেকে সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক এবং পাহাংয়ের বেশ কয়েকটি সোনার দোকানে চুরি ডাকাতি করেছে। এছাড়া তারা মানুষের ওপর ও ছিনতাইয়েও জড়িত। 

আরবি
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর