সামনে কঠিন বিপদ, সতর্ক করলো বিশ্ব আবহাওয়া সংস্থা

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০২:০২ পিএম

পৃথিবীর উষ্ণতা দ্রুত বৃদ্ধির কথা জানিয়ে চরম বিপদের সংকেত দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি বলছে, পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে পারে ২০২৪ সাল। আবহাওয়া সংক্রান্ত বার্ষিক রিপোর্টে সবচেয়ে উষ্ণ দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে ২০১৪ থেকে ২০২৩-এর সময়সীমাকে। ২০২৩ সাল উষ্ণায়নের পুরোনো সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

একদিন আগেই ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। রাজধানী রিও ডি জেনেরিওতে ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়। 

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা বলেছেন, গত বছরের তুলনায় ২০২৪ সাল আরও বেশি রেকর্ড গরম পড়ার এক-তৃতীয়াংশ আশঙ্কা রয়েছে।

গত ২০২৩ সাল ছিলো বিশ্বে ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ গরমের বছর। ইউরোপ থেকে আমেরিকা তীব্র দাবানল, মধ্যপাচ্যের দেশগুলোতে রেকর্ড ভাঙা দাবদাহে বিপর্যস্ত হয়। এশিয়ার দেশগুলোতে খরায় পুড়ে ফসলের মাঠ।

তবে তাপমাত্রা বেড়ে যাওয়ার এমন পরিবর্তন হঠাৎ করে ঘটেনি। বরং গত এক দশক ধরেই পৃথিবীর আবহাওয়া উষ্ণতার দিকে মোড় নিচ্ছে। 

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা গত বছরে গড়ে প্রায় ১ দশমিক ৪৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া ছিলো উদ্বেগের একটি বিষয়। 

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান আন্দ্রিয়া সাওলো একে বিশ্বের জন্য রেড অ্যালার্ট হিসেবে চিহ্নিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের দিকটি আরও ব্যাপক হয়ে উঠবে।

সাওলোর মতে, ২০২৩ সালটি সমুদ্রের জলের তাপমাত্রার অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী থেকেছে। 

তিনি বলেন, হিমবাহ গলে যাওয়ার মাত্রা ব্যাপক বৃদ্ধি হয়েছে। উষ্ণায়নের এই ধাক্কায় গত বছর সমুদ্রের জলের উচ্চতার সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে। আর সাগরের জল গরম হয়ে সেখানকার বাস্তুতন্ত্রে বিরাট ক্ষতিকর প্রভাব ফেলছে।

রিপোর্টে বলা হয়েছে, উষ্ণায়নের এই প্রভাব দুনিয়া জুড়ে মানুষের জীবনে যে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে, বিশেষ করে বন্যা ও খরা, চরম তাপমাত্রার প্রভাবে মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা কিংবা খাদ্য সঙ্কটের সম্ভাবনা রয়েছে।  

আরবিএস
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিলো চলতি বছরের সেপ্টেম্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা। বৈশ্বিক গড় তাপমাত্রা চলতি মাসেও রেকর্ডের...
খুব দ্রুত তাপমাত্রা কমে ভয়াবহ শীতের কবলে পড়তে পারে যুক্তরাজ্য। দেশের ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে তাপমাত্রা নেমে আসতে পারে মাইনাস ২০ ডিগ্রিতে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর