ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:১১ পিএম

ইরান-পাকিস্তান দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে আবারও বেঁকে বসেছে যুক্তরাষ্ট্র। পাইপলাইনের মাধ্যমে ইরানের প্রাকৃতিক গ্যাস পাকিস্তানে রপ্তানি করার সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যাস রপ্তানির চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে বাইডেন প্রশাসন।  

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন, ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন বা আইপি প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করার জন্য ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বিশেষ করে আইপি গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে। এ বিষয়ে ওয়াশিংটন ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান ডোনাল্ড লু।

এই বিশাল প্রকল্পের অর্থায়ন পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরে লু বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিতে গভীর দৃষ্টি রেখেছে। 

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দেশটির কাছ থেকে গ্যাস কেনার ব্যাপারে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে কোনো ছাড় চায়নি। এ কারণে আমরা ইসলামাবাদকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাবো।

লু দাবি করেন, আন্তর্জাতিক কোম্পানিগুলো এই প্রকল্পে অর্থায়ন করতে রাজি হবে না বলে এটি পাকিস্তানের স্বার্থ রক্ষা করবে না।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে বলছে, এর আগে গেলো মাসে পাকিস্তান সরকার বহুল প্রতীক্ষিত আইপি পাইপলাইন প্রকল্পের কাজ শুরু করার ঘোষণা দেয়। এক দশকেরও বেশি সময় আগে এই প্রকল্পের ব্যাপারে দ্বিপক্ষীয় চুক্তি সই হলেও মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে এতদিন ইসলামাবাদ এটি বাস্তবায়নের কাজে হাত দেয়নি। ইরানের পক্ষ থেকে পাকিস্তান সীমান্ত পর্যন্ত পাইপলাইন নির্মাণ করে প্রস্তুত রাখা হয়েছে।

সবশেষ গেলো মাসে পাকিস্তানের মন্ত্রিসভার জ্বালানি বিষয়ক কমিটি ইরান-পাক সীমান্ত থেকে পাকিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত ৮০ কিলোমিটার পাইপলাইন নির্মাণকাজের অনুমোদন দিয়েছে।  

২০১৩ সালে সই হওয়া এ প্রকল্পের পাকিস্তান অংশের কাজ ২০২৪ সালের শেষ নাগাদ সমাপ্ত করার কথা ছিলো। চুক্তি অনুযায়ী প্রকল্প থেকে সরে গেলে পাকিস্তান ইরানকে ১,৮০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে বলে কথা রয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীন এবং রাশিয়ার মধ্যস্ততায় ইরান-পাকিস্তানের কূটনৈতিক ঘনিষ্ঠতা দিন দিন আরও গভীর হচ্ছে, আর এতেই বিপাকে পড়েছে ওয়াশিংটন। কারণ এ অঞ্চলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম পুরাতন মিত্র। 

আরবিএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর