মস্কো হামলায় ‘পাকিস্তানযোগ’ দেখছে তালেবান

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে, ক্রোকাস সিটি হলের ভেতরে একদল বন্দুকধারীর গুলিতে প্রায় অর্ধশত মানুষ নিহত ও শতাধিক আহত হবার পরপরই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সামাজিক মাধ্যমে এক পোস্টে দেয়া একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে, তারা মস্কোর উপকণ্ঠে ক্রাসনোগর্স্কে ‘খ্রিস্টানদের’ একটি বিশাল সমাবেশে হামলা চালিয়েছে, শত শত মানুষ নিহত ও আহত হয়েছে।

মস্কোর হামলায় যারা মারা গেছেন এবং আহত হয়েছেন, তারা রুশ রক ব্যান্ড পিকনিকের একটি পারফরম্যান্স দেখতে হলে গিয়েছিলেন। সন্ত্রাসীরা প্রথমে গুলি চালায়, তারপর গ্রেনেড বিস্ফোরণ এবং মলটেভ ককটেল ছোড়ে। এতে কনসার্ট হলের ভেতরে আগুন ধরে যায়।

রাইফেল হাতে দু’জন লোককে অনুষ্ঠানস্থলের মধ্য দিয়ে যেতে দেখা যায়। আর প্রবেশ পথে চারজনকে অ্যাসল্ট রাইফেল হাতে হামলা চালাতে দেখা যায়।

কনসার্ট হলের প্রহরীদের কাছে বন্দুক ছিলো না। পুরো হামলার ঘটনাটি ঘটে ১৫ থেকে ২০ মিনিট ধরে। প্রাণ বাঁচাতে অনেকেই হলের মেঝেতে শুয়ে পড়েন। রাশিয়ার বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলা চালানোর পর একটি সাদা রঙের রেনল্ট গাড়িতে করে তারা পালিয়ে যায়। পরে সেই গাড়ি ইউক্রেন সীমান্তের কাছ থেকে জব্দ করে রুশ বাহিনী।

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ায় সক্রিয় আইএস। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা সংস্থা বলেছে যে, তারা গত ৭ মার্চ মস্কোর একটি সিনাগগে ইসলামিক স্টেট সেলের হামলাকে ব্যর্থ করেছে। এর আগে ছয় জন জঙ্গির মৃত্যুর ঘটনাও ঘটে। কনসার্টে হামলা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে। এরমধ্যেই আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, মস্কো হামলা জড়িতদের সঙ্গে পাকিস্তানের একটি সন্ত্রাস কেন্দ্রের যোগ রয়েছে।

ইসলামিক স্টেট- খোরাসান প্রদেশের শাখা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তুরস্ক ও তাজিকস্থানসহ একটি বড় এলাকায় সক্রিয়। তালেবান-সমর্থক ওয়েবসাইট আল-মিরসাদের ইংলিশ সংস্করণ জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহার শহরে সাম্প্রতিক হামলা মাস্টারমাইন্ড ছিলেন মাদিয়ারভ আসাদবেক নামে একজন ব্যক্তি, যিনি তাজিকস্তানের নাগরিক।

আইএস-খোরাসান শাখায় যোগ দেয়ার পর মাদিয়ারভ আসাদবেক দুই মাস বেলুচিস্তানে বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় প্রশিক্ষণ নিয়েছিলেন।

সূত্র জানায়, বেলুচিস্তান বর্তমানে আইএসের খোরাসান শাখার প্রশিক্ষণ সুবিধা এবং বোমা তৈরির কর্মশালার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে কাজ করে। খোরাসান শাখার প্রধান শিহাব আল-মুহাজির এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা বেলুচিস্তান প্রদেশে বসবাস করছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইএস-খোরাসান শুধু আফগানিস্তানই নয়, বিশ্বব্যাপী বড় ধরনের জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে। বেলুচিস্তান আইএসআইএস খোরাসান শাখার অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে অভিহিত করেছে এবং প্রতিবেশী তাজিকিস্তান থেকে গোষ্ঠীটি সদস্য জোগাড় করছে।

উল্লেখ্য, মস্কো হামলায় অংশ নেয়া যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই তাজিকিস্থানের নাগরিক।

রুশ সংসদ সদস্য আলেকজান্ডার খিনশটাইন জানান, তাদের গাড়িতে একটি পিস্তল, অ্যাসল্ট রাইফেলের একটি ম্যাগাজিন এবং তাজিকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে। চার তাজিক হামলাকারী আলাদা আলাদা সময়ে রাশিয়াতে জড়ো হয়েছেন। তারা হামলার আগে একে অপরকে চিনতেন না বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার পর তাদের সবার গন্তব্য ছিলো ইউক্রেন। সেখানে যাবার পথেই তাদেরকে আটক করা হয়।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর