পুলিশে অভিযোগ করেও আত্মহত্যার পথ বেছে নেন সাথী

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১১:০৬ এএম

পুলিশের কাছে অভিযোগ দিয়েও শেষ রক্ষা হলো না সাভারের বিউটিশিয়ান সাথীর। শেষ পর্যন্ত মাদকাসক্ত স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার স্বামী রানাকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে সাথীর স্বজনদের অভিযোগ, পুলিশ আগে গাফিলতি না করলে এড়ানো যেতো এই আত্মহত্যা। 

মাস পাঁচেক আগে থেকে স্ত্রী সাথীকে শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছিলেন স্বামী রানা। চাইছিলেন ৫০ হাজার টাকা যৌতুক। অথচ ১৩ বছর আগে ভালোবেসে রুবিনা আক্তার সাথী বিয়ে করেছিলেন রানাকে।

স্বামীর অত্যাচার আর শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন আর সইতে পারেননি সাথী। গত ২৭ মার্চ সাভারের দক্ষিণ রামচন্দ্রপুর ছাগিপাড়া এলাকায় বাড়ির একটি কক্ষ থেকে উদ্ধার হয় বিউটি পার্লারের মালিক সাথীর ঝুলন্ত মরদেহ। 

নিহত সাথীর মা রাহিদা জানান, শ্বশুর বাড়ি থেকে ৫০ হাজার টাকার জন্য অত্যাচার ও মারধর করতো। তিন মাস ধরে তার ওপর নির্যাতন চলছিলো। 

সাথীর স্বজনদের অভিযোগ, তাকে আত্মহত্যার জন্য প্রায়ই প্ররোচিত করতো স্বামী আর শ্বশুর বাড়ি লোকজন। কয়েক মাস আগে মাদকাসক্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন সাথী। কিন্তু মীমাংসার নামে অনেকটা জোর করেই অভিযোগ উঠিয়ে নেয় পুলিশ।

অবশ্য সাথী আত্মহত্যা করার পর তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ, পাঠিয়েছে কারাগারে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল জলিল জানান, সাথী তাকে বলেছিলেন, আমি সংসার করবো। আপনি বুঝিয়ে যান যাতে শ্বশুর বাড়িতে আর মারধর না করে।  

সাথী আত্মহত্যা করার পরদিনই রানাসহ শ্বশুর বাড়ির চারজনের নামে সাভার মডেল থানায় মামলা করেন তার মা রাহিদা। দশ বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন সাথী।

আরবিএস
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
এনআরসি আতঙ্কে কলকাতায় আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার দক্ষিণ কলকাতার আনন্দপল্লীর বাসিন্দা ৫৮ বছর বয়সী দিলীপ সাহার ঝুলন্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।
যুদ্ধ বা সংঘাত নয়, ইসরাইলের সেনাবাহিনীর সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনা সদস্যদের আত্মহত্যা। গেলো বছর ফিলিস্তিনিদের হামলায় যে কয়জন ইসরাইলি সৈন্য প্রান হারিয়েছে তার চাইতে কয়েক...
জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চান না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সিনহুয়ার খবরে বলা হয়েছে, সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর