কথায় কথায় স্বামী-স্ত্রীর ঝগড়া, অশান্তি! শেষ পর্যন্ত এই অশান্তি এমন এক পর্যায়ে গেলো যে, স্বামীকে খুন করতে পুরস্কার ঘোষণা করলেন স্ত্রী। তার এমন কাণ্ডে হতবাক পুলিশ, হতবাক পরিবার থেকে শুরু সবাই। শেষ পর্যন্ত স্ত্রীর বিরুদ্ধে স্বামী মামলা ঠুকে দেয়ার পর, এই নারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এমন অদ্ভূত ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রার বাহ জেলায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বামীকে খুন করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করে সামাজিক যোগাযোগ প্লাটফর্মে এক স্ট্যাটাসও দিয়েছেন স্ত্রী। স্বামী নিকটস্থ থানায় অভিযোগ দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।
অভিযোগে স্বামী বলেন, মধ্যপ্রদেশের বাসিন্দা সেই নারীর সঙ্গে ২০২২ সালের ৯ জুলাই তার বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এই কলহের জেরে বিয়ের পাঁচ মাসের মাথায়ই সে বছরের ডিসেম্বরে ওই নারী তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান।
তারপর থেকে স্ত্রী সেখানেই আছেন। কিন্তু বাবার বাড়িতে থেকেই খরপোষ চেয়ে স্বামীর বিরুদ্ধে থানায় এক মামলা ঠুকে দেন স্ত্রী। এসব নিয়ে সালিশ-দরবারের মধ্যে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার হুমকি দেয়। এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন বলে অভিযোগ করেন স্বামী।
পরে তিনি হোয়াটসঅ্যাপে দেখতে পান যে, তাকে খুন করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছেন তার স্ত্রী। তার স্ত্রী স্ট্যাটাসে লেখেন, যে আমার স্বামীকে খুন করতে পারবে তাকে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে। এমন বার্তা দেখার পর থেকে রাতের ঘুম হারাম হয়ে গেছেন বলেও জানান স্বামী।
ওই ব্যক্তি অভিযোগ করেছেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িত। এই পরকীয়া নিয়েই বিয়ের পর থেকে যত কলহ দেখা দিয়েছে। তিনি বলেন, তার প্রেমিকও আমাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। বাহ থানার ওসি শ্যাম সিং জানান, ওই নারীর বিরুদ্ধে তার স্বামীর অভিযোগটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
উবারের একটি রাইডের ভাড়া সাড়ে সাত কোটি!