যেসব দেশে আজ ঈদ

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৯:২১ এএম

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার (১০ এপ্রিল) উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করছেন।

এদিকে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মালয়েশিয়া, কাতার, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে আজ ঈদ পালন করা হচ্ছে।

গত বছর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর চেয়ে একদিন পরে ঈদুল ফিতর পালন করেছিল ওমান। তবে এই বছর সৌদির সঙ্গেই ঈদ উদযাপন করবে দেশটি। আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের উৎসব পালন করছে।

বিশ্বে সবার আগে এই বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে দেশটির মুসলিমরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে। ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হবে বুধবার।

ভারতের তিনটি রাজ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যদিও দেশটির রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং কেরালায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এসব অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। আর যে সব অঞ্চলে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার।

মঙ্গলবার দিল্লির জামে মসজিদের ইমামরা এবং ফতেহপুর মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, যেহেতু চাঁদ দেখা যায়নি ফলে বৃহস্পতিবার ঈদ পালিত হবে।

এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানেও মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

পাকিস্তানে ও ভারতের কিছু অঞ্চলের শাওয়ালের চাঁদ দেখা গেলেও বাংলাদেশে এটি দেখা যায়নি। ফলে বাংলাদেশের মুসল্লিরা এবার ৩০টি রোজা পালন করবেন।

এআর
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদুল ফিতর কবে পালিত হবে, এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের সবার মুখে মুখে। এই আবহে সবার আগে সেটি ঘোষণা করলো প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া।
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। সুতরাং দেশটিতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদ মানেই আনন্দ, ঈদ বলতেই চোখের সামনে ভেসে আসে আনন্দময় একটা দিনের ছবি। কিন্তু সারা বিশ্বেই কি একইভাবে পালিত হয় ঈদ? অঞ্চলভেদে, স্থানভেদে ঈদ পালনেও আছে বৈচিত্র্য ও ভিন্নতা।  তুরস্ক:...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর