লন্ডনে তলোয়ার হাতে নিয়ে হামলা, আহত পাঁচ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

পূর্ব লন্ডনের হেইনল্টে তলোয়ার হাতে পথচারী ও পুলিশের উপর আক্রমণ করেছে এক ব্যক্তি। এই হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির খবর।

স্থানীয়দের বরাতে জানা যায়, লন্ডন সময় সকাল সাতটায় ৩৬ বছর বয়সী এক যুকব গাড়ি নিয়ে থর্লো গার্ডেন এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে তার হাতে থাকা তলোয়ার দিয়ে বাড়ীর ভেতরে থাকা ব্যক্তিদের উপর হামলা করে। 

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আক্রমনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

হামলারকারী শেতাঙ্গ যুবকের পরিচয় প্রকাশ করেনি লন্ডন মেট্রোপলিটন পুলিশ, তবে ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেইভারলি। 

হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করায় পুলিশের প্রসংশা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।

পুলিশ বলেছে, ‘আমরা জানতে পেরেছি, সন্দেহভাজন ওই ব্যক্তি অন্যান্য লোক ও দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালাতে গিয়েছিলো। আমরা আহতদের সর্বশেষ পরিস্থিতি জানার অপেক্ষায় আছি।’

পুলিশ ঘটনাস্থল থেকেই ঐ ৩৬ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করে।

এআর
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি ট্রাফিক সংকেতস্থলে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে ছয়জনসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণাত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দিনেদুপুরে নিজের সাবেক বান্ধবীকে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বে এরিয়া নেইবারহুডে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর