সিউলে পথচারীদের চাপা বেপরোয়া গাড়ির, নিহত ৯

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১০:৩৩ এএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি ট্রাফিক সংকেতস্থলে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে ছয়জনসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে শহরের কেন্দ্রস্থল সিউল সিটি হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে ওই গাড়িচালকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসি’র।

গাড়িটি দ্রুতবেগে চলছিলো বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির তদন্ত চলছে। এ ব্যাপারে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই ছয়জন মারা যায়। পরে আরও তিনজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ বলছে, ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গাড়িটি ভুল পথে বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন। পথে তার গাড়িটি আরও দুইটি গাড়িকে ধাক্কাও দেয়।

দক্ষিণ কোরিয়ার সড়ক নিরাপত্তা আইনে দেশটির সাধারণ শহুরে রাস্তায় গাড়ির গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এই গতিসীমা ৩০ কিলোমিটার।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৫ শতাংশ ছিল পথচারী। যদিও ওইসিডি বলছে, আগে এই পরিসংখ্যান আরও বেশি ছিল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সড়ক দুর্ঘটনা কমেছে।

 

একাত্তর/জো
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালী' রক্ষায় দক্ষিণ কোরিয়া যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। অন্যদিকে, এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর