সচিবের গৃহকর্মীর বাসায় টাকার পাহাড়!

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:৪১ পিএম

কথায় বলে, বাঁশের চেয়ে কঞ্চি দড়। ব্যঙ্গ করলে, যে রোগা সেই লাফায় বেশি; আসল লোকের চেয়ে তার অনুচরের লাফানি বেশি। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। সেখানে এক সচিবের গৃহকমীর বাসায় অভিযান চালিয়ে পাওয়া গেছে নগদ টাকার পাহাড়। উদ্ধার করা হয়েছে ২০ কোটি রুপি!

পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই খবর দিয়েছে। ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ঝাড়খন্ডের রাজধানী রাঁচির একাধিক স্থানে অভিযান চালানো সময় ২৫ কোটি রুপি নগদ অর্থ উদ্ধার করে।

এর মধ্যে ২০ কোটি রুপিই পাওয়া গেছে এক গৃহকর্মীর বাসায়। ঝাড়খন্ডের গ্রাম উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাসা থেকেই এই পরিমাণ উদ্ধার করা হয়। ইডি মনে করছে, সাম্প্রতিক অর্থ লোপটের মামলার সঙ্গে উদ্ধার করা অর্থের যোগসূত্র রয়েছে।

ঝাড়খন্ডের মন্ত্রী আলমগীর আলম একজন কংগ্রেস নেতা। ৭০ বছরের এই রাজনীতিবিদ ঝাড়খন্ডের পাকুড় আসনের বিধায়ক। তারই সচিব ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল। ইডি জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাসায় সোমবার সকালে অভিযান চালিয়ে ২০ কোটি রুপি জব্দ করেছে।

ইডি দাবি করেছে, গ্রাম উন্নয়ন দপ্তরের প্রধান প্রকৌশলী বীরেন্দ্র কে রামের আর্থ লোপাটের মামলার সঙ্গে সঞ্জীবের নাম জড়িয়ে পড়ায়, সে সূত্র ধরেই সোমবার সকালে অভিযান শুরু করে ইডির কর্মকর্তারা। সেখানে এতো বিশাল পরিমাণ অর্থ উদ্ধারের ধারণা তারা আগে থেকে কল্পনাও করতে পারেননি।

ইডি জানায়, প্রকৌশলী বীরেন্দ্র এর আগেও একবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গত বছরেই বহু প্রকল্পের অর্থ হাপিশ করার অভিযোগে বীরেন্দ্রকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলার সঙ্গে জড়িত আছেন সচিব সঞ্জীবও। তার বাড়ি থেকেও নগদ অর্থসহ একটি পেন ড্রাইভও উদ্ধার করা হয়েছে।

 

 

এআর
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। 
ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়ার পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাজ্যটির সাহেবগঞ্জে আয়োজিত সমাবেশে এক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর