ভারতের এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত সাত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। 

দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, ‘মেডিক্যাল ইভাকুয়েশন’ ফ্লাইট পরিচালনাকারী একটি বিচক্রাফট সি-৯০ উড়োজাহাজ সোমবার ঝাড়খণ্ডের কাসারিয়া এলাকায় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থল দুর্গম বনাঞ্চলের ভেতরে হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন ছিল।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কীর্তিশ্রী জি সাংবাদিকদের বলেন, চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে সাতজনকেই মৃত ঘোষণা করে। নিহতদের মধ্যে দুজন ক্রু সদস্য রয়েছেন।

ডিজিসিএ জানায়, রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত উড়োজাহাজটি খারাপ আবহাওয়ার কারণে রুট পরিবর্তনের অনুমতি চেয়েছিল। উড্ডয়নের ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বিমান দুর্ঘটনায় এক রাজনৈতিক নেতাসহ পাঁচজন নিহত হন। তাদের বহনকারী চার্টার্ড বিমানটি বারামতি শহরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর