আধা মণ গাঁজা ও ভাং ইঁদুরে খেয়েছে, দাবি পুলিশের

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৪:২২ পিএম

অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে প্রায় আধ মণ গাঁজা ও ভাং জব্দ করেছিল পুলিশ। কিন্তু মালখানায় রাখা সেসব আলামত ইঁদুর খেয়ে ও নষ্ট করে ফেলেছে বলে এমনটাই দাবি করেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধনবাদ জেলার একটি থানার পুলিশ।

পুলিশ বলেছে, আলামতের গাঁজা ও ভাং ইঁদুর নষ্ট করে ফেলায় সেগুলো আদালতে হাজির করা সম্ভব হয়নি। মামলা সংশ্লিষ্ট এক আইনজীবী গত রোববার বার্তা সংস্থা পিটিআই’কে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ছয় বছর আগে জব্দ করা ভাং ও গাঁজা হাজির করার জন্য রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলো স্থানীয় আদালত। গত শনিবার প্রধান জেলা ও দায়রা জজ রাম শর্মার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, থানার মালখানায় (স্টোর) মজুত করা মাদকদ্রব্য সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে ইঁদুর। এ ব্যাপারে থানায় একটি রিপোর্টও করা হয়েছিল।

গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ১০ কেজি ভাং ও ৯ কেজি গাঁজাসহ শম্ভু প্রসাদ আগারওয়াল ও তার ছেলেকে গ্রেপ্তার করে রাজগঞ্জ পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হয়।

বিচারকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদকে জব্দ করা ভাং ও গাঁজা ৬ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক।

মামলায় আসামিপক্ষের আইনজীবী অভয় ভাট পিটিআই’কে বলেছেন, জয়প্রকাশ প্রসাদ গত শনিবার রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন। তারা বলছেন, সব বাজেয়াপ্ত সামগ্রী নাকি ইঁদুরে নষ্ট করে ফেলেছে।

এদিকে, ওই আইনজীবীর দাবি, তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কারণ পুলিশ জব্দ করা জিনিসগুলো দেখাতে পারেনি।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর