একদিনের জন্য কোটিপতি ১৬ শ্রমিক!

আপডেট : ০৬ মে ২০২৪, ১০:৫৬ পিএম

কোটিপতি হবার স্বপ্ন দেখেন না এমন মানুষ পাওয়া কঠিন। হতদরিদ্র মানুষটিও স্বপ্ন দেখে কোটিপতি হবার। সে জন্য লটারির টিকেটও কিনেন তারা। একটা সময় এদেশেও ছিলো লটারির প্রচলন। তখন দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই লটারির বিজয়ীরা ছিলেন শ্রমজীবী মানুষ।

এবার, একজন বাংলাদেশিসহ ১৬ জন শ্রমজীবী মানুষের কোটিপতি হবার স্বপ্নপূরণ করে দিয়েছে ধনী দেশ সংযুক্ত আরব আমিরা। তবে তারা কোটিপতি হয়েছিলেন মাত্র একদিনের জন্য। এই একটি দিনে তারা একজন কোটিপতির মতোই জীবনযাপন করেছেন। চলনে বলনে একদম মিলিয়নিয়ান যাকে বলে।

শনিবার দুবাইভিক্তিক সংবাদপত্র খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ১৬ জন শ্রমিককে কোটিপতি হওয়ার সুযোগ দিয়েছে আরব আমিরাত। সেখানে একদিনের জন্য মিলিয়নিয়ার বনে যান এক বাংলাদেশিসহ ১৬ শ্রমিক। তারা সবাই একটি দিন মিলিয়নিয়ারদের মতো করে কাটিয়েছেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপলক্ষে এমন উপহার পেয়েছেন দুবাইয়ের ১৬ শ্রমিক। তারা সবাই দুবাইয়ের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ওয়াল্ড স্টারের কর্মী। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাদেরকে গোল্ডেন অ্যাচিভমেন্ট তুলে দেয়া হয়। একই সঙ্গে তাদের লাইফটাইম গিফটও দেয়া হয়।

মে দিবসে নির্বাচিত ১৬ জন শ্রমিককে উপহার হিসাবে দেয়া হয় তাদের স্বপ্নের পোশক। এরপর তাদেরকে একটি বিলাসবহুল গাড়িতে করে শহরের চারপাশে ঘোরানো হয়। তারা সমুদ্রভ্রমণে যান এবং ব্যক্তিগত ইয়টে করে পার্টি করেন। সবশেষে পাঁচতারকা হোটেলে ডিনার করে রাত কাটানোর সুযোগ পেয়েছেন তারা।

একদিনের জন্য কোটিপতি বনে যাওয়া ভারতের শ্রমিক রামদয়াল জানান, তিনি দুবাইয়ে অসংখ্য পাঁচতারকা হোটেলে কাজ করেছেন। তবে, তিনি কখনো কোনো পাঁচতারকা হোটেলে থাকেননি। অসংখ্য বিলাসবহুল গাড়ি দুবাইতে চলাচল করে। ইয়টে চড়ে সমুদ্র যাত্রা শুধু ধনীদের পক্ষেই সম্ভব।

তিনি বলেন, আমি কখনও কল্পনাও করিনি যে, পাঁচতারকা হোটেল রাত্রিযাপনের সুযোগ পাবো। বিলাসবহুল গাড়িতে আর ইয়টে চড়বো। এটি একটি দুর্দান্ত অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের কাছে সব কিছু স্বপ্নের মতো। একটি দিনের হলেও নিজেকে কোটিপতি মনে হয়েছে, সেটা কম কিসে।

স্যুট-প্যান্ট পরিহিত ১৬ জন শ্রমিককে ফেরারি, ল্যাম্বরগিনি এবং বেন্টলির মতো বিলাসবহুল গাড়িতে করে দুবাইয়ে ঘোরানো হয়। ঘোরাফেরার পর প্রথমে তাদের দুবাই মেরিনাতে নেয় হয়। সেখানে তারা ইয়টে করে পার্টি করেন এবং কেক কেটে উদযাপন করেন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা হোটেলে।

দুবাইয়ের ওই প্রতিষ্ঠানে ১২ বছর ধরে কাজ করা বাংলাদেশি শ্রমিক জাহিদ বলেন, এমন সুযোগ জীবনে খুবই কম মানুষের ভাগ্যে জোটে। এটি আমাদের জন্য স্বপ্ন। অনেক আনন্দের। এমন সুযোগ দেওয়া ওয়াল্ড স্টারের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ বলেন, এ ধরনের উদ্যোগকে বলা হয় ‘ওয়ান ডে মিলিয়নিয়ার’। কর্মীদের উন্নত জীবনের অভিজ্ঞতা দিতে এমন আয়োজন করা হয়ে থাকে বলেও জানান তিনি।

এআর
পাকিস্তানি শ্রমিকদের গণহারে ফেরত পাঠাচ্ছে আমিরাত!, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, শ্রমিক, জোরপূর্বক দেশে ফেরত, শিয়া মুসলিম,
শ্রম সংকট কাটাতে নতুন পরিকল্পনার কথা ভাবছে জাপান সরকার। দেশটিতে সপ্তাহে চার দিন কর্মদিবস ও তিন দিন ছুটি চালুর কথা ভাবা হচ্ছে।
কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শহর মানগাফে অভিবাসী শ্রমিকদের আবাসনে ব্যবহৃত বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।
ভারতের উত্তরাখণ্ডের একটি টানেলে প্রায় দুই সপ্তাহ ধরে আটকে থাকা ৪১ জন নির্মাণ শ্রমিককে উদ্ধারে চলমান অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর