কুয়েতে আগুন: নিহত ৪৯ জনের ৪০ জনই ভারতীয়

আপডেট : ১৩ জুন ২০২৪, ১০:৪২ এএম

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শহর মানগাফে অভিবাসী শ্রমিকদের আবাসনে ব্যবহৃত বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪০ জনই ভারতীয় শ্রমিক বলে জানা গেছে। 

বুধবার স্থানীয় সময় ভোরের দিকের লাগা এ আগুনে আহত হয়েছেন আরও কয়েক ডজন শ্রমিক। খবর আল জাজিরা ও এনডিটিভির।  

কুয়েতি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণ আহমদী গভর্নরেটের মানগাফ এলাকায় স্থানীয় সময় সকাল ৬টার দিকে ছয়তলা ভবনটির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোককে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এ দুর্ঘটনার জন্য ভবন মালিককে দায়ী করেছেন। ভবন আইন লঙ্ঘনের কারণে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তার। 

কুয়েতের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‌ওই ভবনটিতে শ্রমিকদের জন্য ব্যবহার করা হতো। অগ্নিকাণ্ডের সময় সেখানে অনেক শ্রমিক ঘুমিয়ে ছিলেন। 

এদিকে এ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের দেখতে মানগাফের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। নিহত ৪৯ জনের মধ্যে ৪০ জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। 

কুয়েতে ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে এবং জানিয়েছে, এ দুর্ঘটনায় আহতদের দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে। 

অগ্নিকাণ্ডে ভারতীয় শ্রমিকদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আগুনের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি।

আরবিএস
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর