বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব, ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট সবে শেষ হলো। মঙ্গলবার দেশটির ৯৩টি লোকসভা আসনে ভোট নেয়া হয়। আর ভোটে গ্রহণের মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের নাচের এক ভিডিও শেয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় জনতা পার্টি- বিজেপি’র শেয়ার করা অ্যানিমেটেড ভিডিও নিয়ে যখন দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে আছে, ঠিক সেই মুহূর্তে মোদির নাচের ভিডিও নিয়ে তৈরি হয়েছে আরেক উত্তেজনা। ভিডিওটি দেখে মোদি নিজে মজা পাওয়ার কথা জানালেও, বিরোধীরা এর মধ্যে অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার জানিয়েছে, ভিডিওটি প্রথমে এথেয়িস্ট কৃষ্ণ নামে একজন মাইক্রোব্লগিং সাইট- এক্স হ্যান্ডেলে নিজের একাউন্ট থেকে শেয়ার করেছিলেন। এর সঙ্গে ক্যাপশনে লেখা ছিলো, এই ভিডিওটি পোস্ট করছি, কারণ আমি জানি এর জন্য ‘ডিক্টেটর’ আমাকে গ্রেপ্তার করবে না।

আর এই ভিডিওটিই আবারও শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, আপনাদের সবার মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভোটের ভরা মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়। মোদির শেয়ার করায় ভিডিওটি এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি এক মঞ্চে কায়দা করে হাঁটতে এবং নাচতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটি সত্যিকারের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা। কিন্তু হঠাৎ কেন ভোটের মধ্যে নিজের নাচের স্পুফ ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদি?
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে আছে রাজনীতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি প্রায় একই ধরনের একটি ভিডিও শেয়ার করার প্রেক্ষিতে, সম্প্রতি এক এক্স ব্যবহারকারীকে নোটিশ দিয়েছে পুলিশ। সেই ঘটনার ঠিক পরপরই ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভিডিও শেয়ার করলেন।

বিশ্লেষকরা বলছেন, আসলে রাজনীতির মাঠে প্রবল প্রতিপক্ষ মমতাকে কৌশলে আঘাত করতে চেয়েছেন মোদি। তিনি বোঝাতে চেয়েছেন, কোনো ধরনের ব্যাঙ্গাত্মক ঘটনায় মেজাজ হারতে নেই। বরং উপভোগ করাই শ্রেয়। মমতা যে একজন মেজাজি মানুষ সেটাই যেন বলে দিতে চাইছেন মোদি।
সেটি প্রমাণ হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের এক মন্তব্যে। মোদি ভিডিওটি শেয়ার করার পর এক্সে এই বলিউড তারকা লেখেন, মমতা দিদি জি- এটাকে বলে মাথা ঠান্ডা রাখা। কিছু বাচ্চা ছেলে আপনার নাচের ভিডিও বানিয়েছে, আপনি তাদের জেলে পাঠানোর চেষ্টা করছেন। আপনি খুব রাগী এবং অনমনীয়।
নরেন্দ্র মোদি যে ভিডিওটি শেয়ার করেছেন, সেটি আসলে মার্কিন র্যাপ সঙ্গীত শিল্পী লিল ইয়াচটির মঞ্চে প্রবেশ করার এক ভিডিও। ২০২২ সালের ২১ জুন ইউটিউবে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়েছিল। তারপর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ইয়াচটির বদলে বহু মানুষের মিম তৈরি হয়েছে।
পরমাণু অস্ত্রে শান দেয়ার নির্দেশ দিলেন পুতিন