হিমাচলে পাহাড় থেকে নেমে এলো পাথর, নিহত ৯

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:১৪ এএম

ভারতের হিমাচল প্রদেশে পাথর ধ্বসে ৯ জন পর্যটক নিহত এবং দুই জন আহত হয়েছেন। রোববার সিমলার কিন্নাউর জেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, গেলো কয়েক দিনের ভারি বর্ষণে হিমাচলে ভূমিধ্বসের পূর্বাভাস ছিলো।

একটি পাহাড়ে ভূমিধ্বসের কারণে চূড়া থেকে পাথর গড়িয়ে পড়তে থাকে। এসব পাথর পাহাড়ের পাদদেশে থাকা একটি সেতুকে ধসিয়ে দেয় এবং পর্যটকদের গাড়ি বিধ্বস্ত করে।

কিন্নাউর জেলা পুলিশ সুপার সাজু রাম রানা বলেন, ‘মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারি দল ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করেছে।

এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে।

এতে আরো দেখা গেছে, গড়িয়ে পড়া পাথরের আঘাতে একটি সেতু ভেঙ্গে নদীতে পরে যাচ্ছে এবং পাদদেশে থাকা পর্যটকদের গাড়ি গুড়িয়ে দিচ্ছে।

জেলা পুলিশ সুপার জানান, দুর্ঘটনায় হতাহতদের সবাই পর্যটক এবং তারা সবাই একটি গাড়িতেই ছিলেন। ঘটনাস্থলেই আটজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন। আর আহত দুজনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে।

একাত্তর/জো

টানা বৃষ্টিপাত-বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার পর্যন্ত ভারতীয় রাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এখনও নিখোঁজ ১৩ বাসিন্দা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত ৭ জন।...
ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি, বন্যা এবং ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। সেখানে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জনপ্রিয় এই পর্যটন এলাকাটিতে গত সপ্তাহ থেকেই ভারী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর