খারকিভে নতুন স্থল অভিযান শুরু করেছে রাশিয়া

আপডেট : ১০ মে ২০২৪, ০৯:২৬ পিএম

ইউক্রেনের উত্তর-পূর্বে দ্বিতীয় বড় শহর খারকিভের কাছে একটি নতুন স্থল আক্রমণ শুরু করেছে রাশিয়া। এর মাধ্যমে চলমান যুদ্ধ ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে একটি নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করছে। যদিও কিয়েভ দাবি করেছে, রুশ সাঁজোয়া বহরকে সীমান্তেই ঠেকিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে খারকিভে প্রতিরোধ যুদ্ধ শক্তিশালী করেছে ইউক্রেন। সেই প্রতিরোধ লাইন ভেঙ্গে দিতে রাশিয়া বিমান থেকে বোমা ফেলার পাশাপাশি স্থল বাহিনী দিয়ে সীমান্ত শহর ভোভচানস্কে হামলা চালিয়েছে। বিশাল রুশ সাঁজোয়া বহর ছোট ছোট পথ দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া খারকিভে পাল্টা আক্রমণের পদক্ষেপ হিসাবে একটি নতুন ফ্রন্ট চালু করেছ এবং সেখানে এখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তবে ইউক্রেনের সেনারা রুশদের সফলভাবে প্রতিহত করেছে।

রাশিয়া খারকিভে হামলা আরও জোরদার করতে পারে বলে আগেই সতর্ক করে আসছিলো। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পর রাশিয়া পাল্টা আক্রমণ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই আক্রমণ সম্পর্কে মস্কো এখনো কিছু জানায়নি।

জেলেনস্কি জানান, এই বসন্ত বা গ্রীষ্মে রাশিয়া একটি বড় আক্রমণের প্রস্তুতি নিয়েছে। কিয়েভের সেনাবাহিনী শুক্রবারের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত ছিলো, কিন্তু মস্কো ওই এলাকায় আরও সৈন্য পাঠাতে পারে। এদিন সকালে রুশ সাঁজোয়া যান নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা লাইন ভেদ করার চেষ্টা করেছিলো।

খারকিভ অঞ্চলের গভর্নর রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর তুমুল যুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। আর ইউক্রেনের এক শীর্ষ সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রাশিয়ান বাহিনী ভোভচানস্কের কাছে ইউক্রেনের সীমান্তের এক কিলোমিটার ভেতরে ঢুকে গেছে, কিয়েভের সেনারা পিছু হটেছে।

এই সামরিক কর্মকর্তা জানান, রাশিয়ান বাহিনী একটি বাফার জোন তৈরির প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেনের সেনাদের ১০ কিলোমিটার পর্যন্ত পেছনে ঠেলে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু কিয়েভের সেনাবাহিনী তাদের আটকানোর চেষ্টা করছে। জানা গেছে রাশিয়া সেখানে আরও সেনা পাঠাতে শুরু করেছে।

সেই সঙ্গে খারকিভ শহরে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনটি বাড়িতে আগুন লেগেছে। আহত হয়েছেন দুইজন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটেছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া বিমান হামলার মাত্রা বাড়ানোয় শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর