হামাস পরাজিত হলে তুরস্ক হবে ইসরাইলের পরবর্তী লক্ষ্য: এরদোয়ান

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:৩৫ পিএম

দখলদার ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারলে এরপর তুরস্কের দিকে ‘নজর দেবে’ এবং হামলা চালাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

বুধবার রাজধানী আঙ্কারায় একটি সংসদীয় দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। খবর ইরানভিত্তিক পার্সটুডে ও দ্য টাইমস অব ইসরাইলের।   

নিজ দলের সংসদ সদস্যদের উদ্দেশে এরদোয়ান বলেন, ভাববেন না যে ইসরাইল গাজায় থেমে থাকবে। তাদের থামিয়ে না দেয়া হলে এই সন্ত্রাসী ও দুর্বৃত্ত সরকার আজ হোক অথবা কাল আনাতোলিয়ার দিকে নজর দেবে।

আনাতোলিয়া বোঝাতে এরদোগান বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন। আনাতোলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ । আনাতোলিয়া শব্দটি বাংলাভাষাও ব্যবহৃত হয়। তবে তুর্কিরা একে আনাদোল বা আনাদোলো বলে। তুরস্কের বেশিরভাগ অংশ এই উপদ্বীপেই গঠিত। আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর নামেও ডাকা হয়। 

এরদোয়ান ও হামাস নেতা ইসমাইল হানিয়াহ।

তিনি আরও বলেন, আমরা হামাসের পাশে দাঁড়াবো। তারা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একইসাথে আনাতোলিয়াকেও রক্ষা করছে।

এর আগে সোমবার এ তুর্কি নেতা বলেছেন, গাজায় চলমান যুদ্ধের মধ্যে হামাসের এক হাজারেরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়াও তিনি ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়াহের সাথে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন।   

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। 

গাজা গণহত্যা শুরুর পর থেকে আঙ্কারার সঙ্গে তেল আবিবের সম্পর্কের অবনতি হয়। ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও দখলদারদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে তুরস্ক। সবশেষ ইসরাইলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এরদোয়ান সরকার।  

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর