ইরানের নীতিতে প্রভাব ফেলবে না রাইসির মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৪, ০১:৩৩ এএম

মধ্যপ্রাচ্যের একাধিক স্থানে চলমান সংঘাতের মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানের নিহতের ঘটনাটি নাটকীয় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

তবে এতে চলমান লড়াইগুলোতে খুব বড় প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দেশটির পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ে শেষ সিদ্ধান্ত আসে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে। 

ইরানের প্রেসিডেন্ট একজন নীতি বাস্তবায়নকারী, তিনি সিদ্ধান্ত গ্রহণকারী নন। ফলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের মৌলিক নীতিগুলো আগের মতোই থাকবে।

কারণ, সর্বোচ্চ নেতার হয়ে কাজ করতেন রাইসি। ইরানের সবচেয়ে কম গণতান্ত্রিক নির্বাচনে তিনি জয়ী হন। তবে একই সময়ে ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু ক্ষমতার কেন্দ্রে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। 

সরকারে শীর্ষপদে থাকা ব্যক্তিরা হয়তো এর সুযোগ নিতে দৌড়ঝাঁপ শুরু করতে পারেন। এমন সুযোগের অপেক্ষায় থাকা প্রভাবশালী ইরানি কর্মকর্তাদের কোনও ঘাটতি নাই। 

তারা ক্ষমতা কাঠামোর আরও ওপরে উঠতে চান। এর মধ্যে স্বয়ং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ছেলেও রয়েছে। ফলে রাইসির মৃত্যুর ঘটনাটি খামেনিকেই পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। 

বিশ্লেষকরা বলেছেন, খামেনিকে এই ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে প্রমাণ করতে হবে নেতা হিসেবে তিনি দায়িত্ব পালনে কতটা সক্ষম। গুরুত্বপূর্ণ হলো রাইসিকে খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। 

তিনি ছিলেন অনেক অভিজ্ঞ, একজন মাওলানা, সাবেক প্রধান বিচারপতি ও একটি বড় প্রতিষ্ঠানের সাবেক প্রধান। সেই সঙ্গে ইরানের কট্টরপন্থী নীতির একজন একনিষ্ঠ সমর্থন ও রক্ষক।

মার্কিন বিশ্লেষকরা বলছেন, তাকে মাঠ থেকে সরিয়ে দেয়া বা অক্ষম কিংবা মৃত- যেভাবেই বলা হোক না কেন তা ইরানের রাজনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা।

রাইসির কারণে আড়ালে থাকা পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানের মৃত্যুও তাৎপর্যপূর্ণ। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খুব সক্রিয় ছিলেন। সৌদি আরবের সাথে সফলভাবে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিতে ভূমিকা রাখেন। 

প্রতিবেশী পাকিস্তানসহ বিভিন্ন কঠিন সংকট সফলভাবে সামলে নিয়েছেন। এই প্রাণহানি ইরানের পররাষ্ট্রনীতিতে হয়তো কোনও পরিবর্তন আনবে না। 

তবে এই অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় ব্যস্ত থাকার ফলে একাধিক স্থানে ইসরাইলের বিরুদ্ধে লড়াই থেকে ইরানের মনোযোগ কিছুটা সরে যেতে পারে। কাজ করতে হবে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে।এরপরও পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি উদ্যোগ চলমান থাকবে, এটি প্রায় নিশ্চিত।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর