যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা সুনাকের

আপডেট : ২৩ মে ২০২৪, ১২:২০ এএম

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগাম নির্বাচনের এ তারিখ ঘোষণা করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিলো। 

স্থানীয় সময় বুধবার বিকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। খবর বিবিসি'র। 

এদিন নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ঋষি সুনাক। বৈঠকে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

এদিকে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করেন সুনাক। সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজার অনুমতি পাওয়ার পর তিনি জনসম্মুখে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সুনাক বলেন, এখন ব্রিটেনের জন্য তার ভবিষ্যৎ বেছে নেয়ার মুহূর্ত।  

এসময় করোনাকালে তার সরকারের ভূমিকা, নানা পদক্ষেপ গ্রহণ এবং অর্জনের কথা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।  

ঋষি সুনাকের দল অর্থাৎ ব্রিটিশ কনজারভেটিভ পার্টি বা টোরি পার্টি ১৪ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। কিন্তু করোনা, ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দাসহ নানা সমস্যায় জর্জরিত যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে সুনাকের দলের জনসমর্থন প্রায় তলানিতে। 

বিশ্লেষকরা বলছেন, ৪ জুলাইয়ের নির্বাচন টোরি পার্টির পরাজয় হতে পারে। আবার ক্ষমতায় আসতে পারে লেবার পার্টি।

তবে সুনাকের দাবি, ব্রিটেন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে লেবার পার্টির কাছে তার সমাধান নেই। কারণ, লেবার পার্টির হাতে পরিকল্পনা নেই। 

তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, তাকে যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন।

৪ জুলাইয়ের নির্বাচনে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সুনাকের মুখোমুখি হবেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। টোরি পার্টিকে পরাজিত করে এবার লেবার পার্টি ক্ষমতায় আসবে বলে জোর গুঞ্জন উঠেছে।  

আরবিএস
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর