ভারতে দুই রাজ্যের পুলিশের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৩:৪৬ পিএম

ভারতের উত্তরপূর্বাঞ্চলের দুই প্রতিবেশি রাজ্য আসাম ও মিজোরাম সীমান্তে পুলিশের গোলাগুলিতে অন্তত পাঁচজন পুলিশ নিহত হয়েছেন। 

সোমবার (২৬ জুলাই) আসাম-মিজোরাম সীমান্তের বিতর্কিত এলাকা লায়লাপুরে এ ঘটনা ঘটে। 

দুই রাজ্যের কর্তৃপক্ষ এ ঘটনায় একে অপরকে দোষারোপ করেছেন। আসাম কর্তৃপক্ষ বলছে, তাদের এলাকার সাংবিধানিক সীমানা লঙ্ঘন রোধ করতে পুলিশ গুলি ছুঁড়েছিল। 

অন্যদিকে মিজোরামের দাবি, আসামের পুলিশ সদস্যরা জোরপূর্বক সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) একটি চেকপোস্ট অতিক্রম করার সময় মিজোরামের পুলিশ স্বতঃস্ফূর্ত গুলি চালায়। 

আরও পড়ুন: জিন্স পরার অপরাধে কিশোরীকে পিটিয়ে হত্যা

এ ঘটনার পর কেন্দ্রীয় সরকার সেখানে সিআরপিএফের সদস্য মোতায়েন করেছে। 

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, আসাম পুলিশের ওই সাহসী জওয়ানরা আমাদের সাংবিধানিক সীমানা রক্ষা করতে নিজেদের জীবন দিয়েছেন। 

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলে তাদের সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। 

দুই রাজ্যের মধ্যে ১৬৪ কিলোমিটার দীর্ঘ সীমানা নিয়ে প্রতিযোগিতা রয়েছে। এ নিয়ে প্রায় ২৫ বছর ধরে তাদের মধ্যে বিরোধ চললেও, এই প্রথম সরাসরি গুলি বিনিময়ের ঘটনা ঘটল।


ছবি: বিবিসি 
 

একাত্তর/এসজে 


ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর