'আফগানিস্তান নিয়ে চীনের আগ্রহ সুফল বয়ে আনতে পারে'

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৭:৩৭ পিএম

আফগানিস্তান নিয়ে চীনের আগ্রহের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেছেন, আফগানিস্তানের বিষয়ে চীনের অংশগ্রহণ ভালো ফলাফল বয়ে আনতে পারে। 

বুধবার (২৮ জুলাই) তালেবান প্রতিনিধিদের চীন সফরের পর এ মন্তব্য করেন তিনি। 

অ্যান্টনি ব্লিনকেন বলেন, যদি আফগানিস্তানে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য চীনের থেকে থাকে, তাহলে ভালো ফলাফল আসা সম্ভব। 

মঙ্গলবার (২৭ জুলাই) এক রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছান অ্যান্টনি ব্লিনকেন। সেখানে আফগানিস্তান-চীন বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন। 

এসময় শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে আসতে তালেবানকে আহ্বান জানান তিনি। 

বুধবার তালেবানের নয়জন প্রতিনিধি আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিয়ানজিনে যান। 

আরও পড়ুন: উষ্ণ সম্পর্কের লক্ষ্যে চীন-তালেবান আলোচনা শুরু 

বৈঠকের পর তালেবানের একজন মুখপাত্র টুইটবার্তায় জানিয়েছেন, আফগানিস্তানে নিজেদের সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এছাড়াও, দেশটিতে শান্তি পুনরুদ্ধার করতে গিয়ে তাদের কোন ব্যাপারে নাক গলাবে না এমনটাও আশ্বাস দিয়েছে চীন। 

অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোন প্রকার হস্তক্ষেপ করবে না। 

বিবৃতিতে তারা আরও বলে, আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে মার্কিন এবং ন্যাটো সৈন্য প্রত্যাহার এটাই প্রমাণ করে যে, সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে। এই অবস্থায় আফগান জনগণের কাছে সুযোগ এসেছে নিজদের দেশকে স্থিতিশীল করে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার। 

আফগানিস্তানে মার্কিন সৈন্য প্রত্যাহার প্রায় শেষের দিকে। এই পরিস্থিতিতে দেশটিতে তালেবানদের উৎপাত নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। 

তবে, তালেবানের সাথে চীনের এই বৈঠকের মাধ্যমে জঙ্গি সংগঠনটিকে একটি আন্তর্জাতিক রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে ধারণা করছেন অনেকে।  


একাত্তর/এসজে 


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর