লেবানন ইস্যুতে ইসরাইলকে সতর্ক করলো ইরান

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:১২ পিএম

টানা প্রায় ৯ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে উত্তেজনা চলছে। আর এই উত্তেজনার কারণে নতুন করে বাজছে নতুন আরেক যুদ্ধের দামামা। লেবাননে পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছে ইরান। এদিকে সৌদি আরবসহ সাতটি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরাইল দুই দেশের সীমান্তে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত চলছে। চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল, তার এমন ঘোষণার পর ইসরাইল-লেবানন যুদ্ধের আশঙ্কা বেড়েছে।

লেবাননে সামরিক আগ্রাসন চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। পাল্টা জবাবে ইসরাইল হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধের হুমকি দেয়া ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে জাতিসংঘে ইরান মিশনের অফিসিয়াল এক পোস্টে বলা হয়, সমস্ত বিকল্প উপায়সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে।

এছাড়া জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরাইলের আক্রমণ করার হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, তার দেশ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না; যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে।

তিনি বলেন, সেনাবাহিনী প্রস্তুত আছে। আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছি। যা সবসময়ের জন্য একটি ভালো বিকল্প।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কোনরকম সংযম, কোনো নিয়ম ছাড়াই যুদ্ধ শুরু করা হবে বলে হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, ইসরাইল যদি লেবাননে তাদের কার্যক্রম বাড়ায়, তাহলে ধ্বংসের যুদ্ধ শুরু হবে। আমরা আমাদের শহীদদের অর্জন এবং তাদের রক্তের অর্জন প্রতিদিন দেখতে পাই।

হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরবসহ সাতটি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এ ছাড়া আরও পাঁচটি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে।

এদিকে লেবাননের সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর