চীনেকরোনাভাইরাসের ডেল্টা ধরনের কারণে বাড়ছে সংক্রমণ। শনিবার দেশটিতে নতুন করে ৫৫জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার শনাক্তের সংখ্যা ছিল ৬৪।
চীনেরস্বাস্থ্য বিভাগের বরাতে শনিবার (৩১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্তের মধ্যে ৩০ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বাকি ২৫ জন বিদেশ ভ্রমণের সময় আক্রান্ত হয়েছেন। একদিন আগে স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা ছিল ২১। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি।
চীনের স্বাস্থ্য বিভাগ বলছে, স্থানীয়ভাবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন জিয়াংসু প্রদেশের। এই প্রদেশের রাজধানী নানজিংয়ে করোনার ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর নানজিং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত দেশটিতে সব মিলিয়ে ২০০ জনের মতো ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছে। এই সংখ্যা করোনার বিরুদ্ধে চীনের জিরো টলারেন্স নীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
আরও পড়ুন: বিধিনিষেধ বাড়বে কিনা সিদ্ধান্ত চলতি সপ্তাহে
এর আগে ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে এখন পর্যন্ত ৯২ হাজার ৯৩০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছন ৮৭ হজার ৩২৩ জন নাগরিক। আর করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।
একাত্তর/আরবিএস
