রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:২৬ এএম

রাশিয়ার মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহী নিহত হয়েছেন। জানা গেছে বিমানটিতে তিন পাইলাট ছিলেন, তারা সবাই নিহত হয়েছেন।

শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি নির্ধারিত মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ছিল। এটি উড্ডয়নের এক ঘণ্টার কিছু বেশি সময় পর বিধ্বস্ত হয়।

জরুরি সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, ‘প্রাথমিক তথ্য অনুসারে তিনজন পাইলট নিহত হয়েছেন।’

এছাড়া বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিলো।

বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, বিমানটি রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার পর রুশ তদন্তকারীরা একটি অপরাধমূলক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রিয়া।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা যায়।

এআর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর