আফগানিস্তানের প্রধান তিন শহরে তালেবানের ব্যাপক হামলা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০১:১০ পিএম

আফগানিস্তানের তিন প্রধান শহরে সরকারি বাহিনীর সাথে তালেবানের তুমুল যুদ্ধ চলছে। হেরাত, লস্কর গাহ এবং কান্দাহারকে দখলে নেয়ার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান জঙ্গিরা। 

শনিবার (৩১ জুলাই) লস্কর গাহের গভর্নর অফিসের কয়েকশ' মিটারের মধ্যে চলে এসেছিল তালেবান। তবে, রাত নামার আগেই তাদেরকে হটিয়ে দিতে সমর্থ হয় সরকারি বাহিনী। 

গত কয়েকদিনে এই শহরে এটি ছিল তাদের দ্বিতীয় হামলা। আফগান বাহিনীর প্রধান জানান, শুক্রবার (৩০ জুলাই) তারা তালেবান সদস্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সফল হয়েছেন। 

বর্তমানে তালেবান আফগানিস্তানের শহরগুলো দখল করতেই বেশি মনোযোগ দিচ্ছে। তবে, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের অবস্থা এই মুহূর্তে সবচেয়ে বেশি করুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরের কেন্দ্রস্থলে তালেবান জঙ্গিদের ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। 

আরও পড়ুন: তালেবান নিয়ন্ত্রিত নুরিস্তানে বন্যায় ব্যাপক হতাহত, ঘরবাড়ি বিধ্বস্ত

তালেবানদের মোকাবেলা করতে বিশেষ আফগান বাহিনী সেখানে পাঠানো হলেও, স্থানীয়দের অনেকেরই ধারণা, তালেবান বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। এমন অবস্থায় তাদের প্রতিরোধ করা বেশ কঠিন হবে। 

এদিকে, কান্দাহারের এক সংসদ সদস্য বিবিসিকে জানিয়েছেন, শহরটি  তালেবানদের দখলে চলে যাওয়ার হুমকিতে রয়েছে। সেখানে এরমধ্যেই হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছেন। গত বিশ বছরের মধ্যে সেখানে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। 

অন্যদিকে, আরেক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর হেরাতের পাঁচটি স্থানে যুদ্ধ চলার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 

শুক্রবার (৩০ জুলাই) সেখানে জাতিসংঘের দপ্তরের বাইরে তালেবান হামলায় এক প্রহরী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

আফগানিস্তানে তালেবান তাদের ইসলামিক সাম্রাজ্য পুন:প্রতিষ্ঠা করার দিকে আগাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত টমাস নিকলসন। 

আগামী সেপ্টেম্বর নাগাদ বিদেশি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে তালেবানদের উৎপাত কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে তারা আফগানিস্তানের প্রায় অর্ধেক অংশ দখল করে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 


ছবি: খালিজ টাইমস

একাত্তর/এসজে 


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
মধ্যপ্রাচ্যের জলসীমানায় মার্কিন ব্লকেড বা নৌ-অবরোধের জবাবে এবার এক নতুন রণকৌশলগত চাল চালার কথা ভাবছে তেহরান। যুক্তরাষ্ট্রের বৈরী আচরণের প্রেক্ষিতে সম্পূর্ণ ইরানি ব্যবস্থাপনায় ‘হরমুজ প্রণালী’ পুনরায়...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর