মার্কিন অনুমোদন ছাড়া হানিয়াকে হত্যা অসম্ভব: ইরান

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৮:০৪ পিএম

হামাস নেতা ইসমাইল হানিয়ার কাপুরুষোচিত হত্যাকাণ্ডকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্যে। এই হত্যার জন্য ইরান সরাসরি ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিলেও, এই ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়াই দেয়নি মধ্যপ্রাচ্যের ‘ক্যান্সার’ ইহুদিবাদী রাষ্ট্রটি। কোন কথা বলেনি ইসরাইলের দোসর আমেরিকাও।

কিন্তু হানিয়া হত্যাকাণ্ডের পেছনে আমেরিকার হাত নেই, এ কথা মেনে নিতে পারছেন না মধ্যপ্রাচ্যের কোন নেতা। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমীর সৈয়দ রিওয়ানি বলেছেন, আমেরিকার অনুমোদন ছাড়া তেহরানে ইসমাইল হানিয়াহকে হত্যা করা অসম্ভব।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি’ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে হানিয়া হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে, হানিয়া হত্যাকাণ্ডে ইহুদিবাদী শাসকদের কৌশলগত মিত্র ও প্রধান সমর্থক হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে উপেক্ষা করা উচিত নয়।

সৈয়দ রিওয়ানি বলেন, ইসরাইলি শাসকদের ভয়ঙ্কর সব অপরাধ আমেরিকার অনুমতি ও গোয়েন্দা সহায়তা ছাড়া ঘটতে পারে না। তিনি আরও বলেন, হানিয়া হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের আঘাত এবং এই বিষয়ে নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

ইরানের অনুরোধে হানিয়া হত্যার বিষয়ে বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন আহ্বানের জন্য রাশিয়া, আলজেরিয়া এবং চীন সমর্থন জানিয়েছিল।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জামিল আহমেদ...
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর