সীমান্ত থেকে আরও বাসিন্দা সরালো রাশিয়া

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:২৭ পিএম

রুশ ভূখন্ডের আরও ভেতরে ঢুকে পড়ার দাবি করেছে ইউক্রেন। এর জেরে রাশিয়া বৃহস্পতিবার সীমান্ত অঞ্চল থেকে আরও হাজার হাজার লোককে সরিয়ে নিতে শুরু করেছে। ইউক্রেন জানিয়েছে, ঝড়ো গতির আক্রমণ চালিয়ে রাশিয়ার আরও গভীরে ঢুকে গেছে তাদের সেনারা। মস্কোর পাল্টা আক্রমণকে বাধাগ্রস্থ করতে হামলা আরও জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন কিয়েভের সেনা কর্মকর্তারা। 

এই পরিস্থিতিতে কুরস্কের আরও একটি জেলা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন,ইউক্রেনের সৈন্যদের অগ্রগতির কারণে এবং বেলগোরদে জরুরি অবস্থা বহাল থাকায় এ নির্দেশ দেয়া হয়েছে। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সেই স্মিনভ বৃহস্পতিবার এক নির্দেশনায় বলেছেন, গ্লুশকভ জেলা থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যেতে হবে।

ইউক্রেন কর্তৃপক্ষ বুধবার কুরস্কের বাস্তুচ্যুত বাসিন্দাদের প্রতি সমবেদনা জানিয়েছে।সেই সঙ্গে তাদের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। ইউক্রেনের পুনর্বাসন মন্ত্রণালয় ফেসবুকের এক পোস্টে জানিয়েছে,  কুরস্ক অঞ্চলের সব নাগরিকদের নিরাপত্তা দেয়া হবে এবং সেসঙ্গে জানানো হয়,ইউক্রেন আন্তর্জাতিক মানবিক আইন মেনে সব কিছু করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সার্বভৌম রুশ ভূখণ্ডে সবচেয়ে বড় বিদেশি আক্রমণটি ৬ অগাস্টে ছড়িয়ে পড়ে।হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার পশ্চিম সীমান্ত দিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়লে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান রাশিয়ার শীর্ষ সামরিক কর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন,তার বাহিনী কুরস্ক অঞ্চল থেকে শতাধিক রুশ সেনাকে আটক করেছে।

গত সপ্তাহে আকস্মিক হামলার মুখে পড়ে কুরস্ক।অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়। সরিয়ে নেয়া হয়বাসিন্দাদের। জরুরি অবস্থা জারি রয়েছে বেলগোরদেও। ঠিক কতখানি এলাকার দখল নিয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করেছে রাশিয়া-ইউক্রেন। এ পর্যন্ত কুরস্কের ৭৪টি গ্রাম দখলের দাবি করেছে কিয়েভ সেনারা। কিয়েভ জানায়,গত ২৪ ঘণ্টায় আরও দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে সেনারা।

এরিমধ্যে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অভিযান দ্বিতীয় সপ্তাহে গড়াল। গত সপ্তাহে রাশিয়ার সীমান্ত দিয়ে ভেতরে প্রবেশ করে ইউক্রেনের সেনারা।২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই সবচেয়ে বড় অর্জন কিয়েভের। যদিও,এ ব্যাপারে কিছু জানায়নি মস্কো। 

এআর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর