ইরানে বাস উল্টে ২৮ পাকিস্তানি নিহত, আহত ২৩

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম

ইরাক যাওয়ার পথে মধ্য ইরানের ইয়াজদ প্রদেশে বাস উল্টে ২৮ পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের রাজধানী তেহরানের প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাফ্‌ত শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলো। 

পাকিস্তানি তীর্থযাত্রীরা ইরাকের কারবালা শহরে ইমাম হোসাইনের (আ.) শাহাদাতের ৪০দিন উপলক্ষে অনুষ্ঠেয় আরবাইনে যোগ দিতে যাচ্ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি মুসুল্লীদের বহনকারী বাসটি উল্টে যাওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। 

ইয়াজদ ট্রাফিক পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির ব্রেকিং সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। 

প্রদেশটির সংকট ব্যবস্থাপনা মহাপরিচালক আলী মালেকজাদেহ ইরানের রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, দুর্ভাগ্যক্রমে, এই দুর্ঘটনায় ১১ জন নারী এবং ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। 

স্থানীয় গভর্নর ফাতেমি জানান, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং চিকিৎসার জন্য ইয়াজদ প্রদেশের একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে। হতাহতদের পরিবারকে সাময়িকভাবে থাকার ব্যবস্থাও করে দেয়া হয়েছে।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর