জাপানের আকাশে চীনা সামরিক বিমান

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম

চীনের একটি সামরিক বিমান জাপানের আকাশসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি। একইসাথে জাপান একে পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়, জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার চীনের সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘনকে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা হচ্ছে।

টোকিও বলছে, চীনের ওয়াই ৯ নজরদারি বিমান দুই মিনিটের জন্য তাদের আসাশসীমায় ছিলো। নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান উড়ে যায়।

হায়াশি বলেছেন, আমরা বিমানসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করলো। জাপানের কাছে চীনা সামরিক কার্যকলাপ বেড়ে গেছে, সরকার এটা খতিয়ে দেখছে। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত।

এদিকে ঘটনার প্রতিবাদ জানানোর জন্য টোকিওতে চীনা দূতাবাসের কূটনীতিকদের ডেকে পাঠায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু কূটনৈতিক স্তরে কী কথা হয়েছে, তা হায়াশি জানাননি।

জাপানের সরকারি ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, এর আগে ২০১২ সালে চীনের একটি বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করে।

এছাড়া ২০১৭ সালে চীনের কোস্ট গার্ডের একটি ড্রোন জাপানের আকাশসীমায় ঢুকে পড়ে।

একাত্তর/আরএ
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর