প্রকাশ্যে হত্যাকারীর ফাঁসি কার্যকর করলো ইরান

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

ইরানে একজন আইনজীবীকে হত্যার দায়ে ২০ বছর বয়সী এক তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছে। 

ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ওই তরুণের ফাঁসি কার্যকর করা হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ইরানের বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলের সেমনাম প্রদেশের শাহরুদ শহরে ওই তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছে। ২০২১ সালের আগস্ট মাসে দেশটির শাহরুদ শহরে স্ত্রী ও ছেলের সামনে শিকারি রাইফেল দিয়ে এক আইনজীবীকে গুলি করে হত্যা করে ওই তরুণ। পরে তদন্ত শেষে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। 

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ওই তরুণ স্বীকার করেছেন যে, আইনজীবীকে হত্যা করার জন্য একটি দল তাকে ভাড়া করে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সোমবারের ফাঁসি ইসলামি "প্রতিশোধের" আইন অনুসারে সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। 

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস বলছে, এ বছর এটিই ইরানে প্রথম জনসমক্ষে ফাঁসি কার্যকরের ঘটনা।  

সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় নিন্দা জানাতে আহবান জানিয়েছেন।

ইরান সাধারণত মাদক চোরাচালানের অপরাধে কারাগারে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। ইরান হিউম্যান রাইটস বলছে, দেশটি ২০২২ সালে পাঁচ শতাধিক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিশ্বে চীনের পরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।   

আরবিএস
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর