মিসাইল ও ড্রোন বন্যার ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও রুশ হামলা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৭:৩৮ পিএম

ইউক্রেনজুড়ে রাশিয়ার মিসাইল ও ড্রোন বন্যার ২৪ ঘণ্টা না পেরোতেই দেশটিতে আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। নতুন করে হামলা চালাতে আগের মতোই ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে মস্কো। এতে এখন পর্যন্ত চারজন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।

রুশ কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার মধ্য ইউক্রেনের শহর ক্রিভি রিহ'র একটি হোটেল মিসাইল হামলায় দুইজন এবং পূর্বে জাপোরিঝিয়া শহরে ড্রোন হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। 

এসব হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। 

তবে মঙ্গলবারের হামলার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কিয়েভ। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক এক্স বার্তায় বলেছেন, আমরা নিঃসন্দেহে এটি এবং অন্যান্য সমস্ত আক্রমণের জন্য রাশিয়াকে জবাব দেবো। মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় হবে না। 

তিনি আরও বলেন, সোমবার রাতে ইউক্রেনের যেসব অঞ্চলে হামলা হয়েছে সেসব অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। দুর্ভাগ্যবশত, আমাদের বিমান প্রতিরক্ষার কার্যকর কাজ সত্ত্বেও, চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।

এর আগে সোমবার ইউক্রেনের বিভিন্ন গ্রাম ও শহরে শতাধিক মিসাইল এবং প্রায় ১০০ বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে রুশ বাহিনী।

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক জানিয়েছিলেন, সোমবার ১২৭টি মিসাইল এবং ১০৯টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।

তবে ইউক্রেন ১০২টি ক্ষেপণাস্ত্র এবং ৯৯টি ড্রোন গুলি করে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে তিনি সামাজিক মাধ্যমে টেলিগ্রামে দাবি করেছেন। 

গতকালের হামলাকে ইউক্রেনের বুকে সবচেয়ে বড় বিমান হামলা বলে অভিহিত করেছেন ওলেশচুক। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ রুশ হামলার নিন্দা জানিয়েছে। 

তবে পুতিন প্রশাসন বলছে, বেসামরিক নাগরিক নয় বরং এই আক্রমণের প্রধান লক্ষ্য ছিলো ইউক্রেনের শক্তি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর