আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১০:০৯ পিএম

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। ৩৫ বছর বয়সী এই ভারতীয় সংগঠক এখন আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ছিলো মনোনয়ন জমা দেয়ার শেষদিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি। 

তৃতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান হতে চাননি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আগামী নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিলো। সে দৌড়ে এগিয়ে ছিলেন জয়। 

ভারত থেকে এর আগে যে চারজন আইসিসির চেয়ারম্যান হয়েছেন, তারা হলেন- জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর। পঞ্চম চেয়ারম্যান হলেন জয়। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র ছেলে জয় শাহ বর্তমানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় বোর্ডের দায়িত্ব ছেড়ে আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আগামী ছয় বছর তিনি এই পদে বহাল থাকবেন।

আইসিসিকে দেয়া প্রতিক্রিয়ায় জয় বলেন, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেইসঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজারও বাড়ছে।

এই পরিস্থিতিতে আমরা ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করবো বলেও জানান তিনি।

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর