শাস্তি পেলেন সাকিব, পয়েন্ট হারালো বাংলাদেশ ও পাকিস্তান

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০:০৬ পিএম

খেলোয়াড় সুলভ নয়, এমন আচরণের জন্য শাস্তি পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মারেন তিনি। এতে ভঙ্গ হয় আচরণ-বিধি। তাই সাকিবকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সেই সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিং করছিলেন সাকিব। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিব বল করতে যাওয়ার সময় শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান। এ সময় সাকিব বল ছুড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে। তবে এই ঘটনা এড়িয়ে যায়নি আইসিসির চোখ। 

এছাড়া রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভারের কারণে বাংলাদেশ ও পাকিস্তান দলকে জরিমানা করেছে আইসিসি। পাকিস্তান নির্ধারিত ওভারের চেয়ে ছয় ওভার পিছিয়ে ছিল, যে কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের ছয় পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আর তিন ওভার পিছিয়ে থাকায় শান্তদের কাটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট।  

শুধু তা-ই নয়। দুই দলকে আর্থিক জরিমানাও করেছে আইসিসি। পাকিস্তান দলের খেলোয়াড়দের জরিমানা ম্যাচ ফির ৩০ শতাংশ ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১৫ শতাংশ।

একাত্তর/এসি
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি’র সাথে পরামর্শ করবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে, চলতি বছরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
রাজনৈতিক কারণে ভারত ও শ্রীলঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। মেগা ইভেন্টে অনুপস্থিত থাকায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানো নিয়ে বড়...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর