যুক্তরাষ্ট্রে বিরল মশাবাহিত রোগে একজনের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১১:৪১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে বিরল মশাবাহিত রোগ ইস্টার্ন ইকুইন এনসিফ্যালিটিসের (ট্রিপল ই) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

নিউ হ্যাম্পশায়ার ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস (ডিএইচএইচএস) বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।   

বিবৃতিতে বলা হয়েছে, হ্যাম্পস্টেড শহরের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে ভাইরাসটি শনাক্ত হয়। স্নায়ুতন্ত্রে গুরুতর অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার মারা যান।

তবে নিউ হ্যাম্পশায়ারের ওই ব্যক্তিই ট্রিপল ই রোগে আক্রান্ত প্রথম রোগী নন। এর আগে ২০১৪ সালে অঙ্গরাজ্যটিতে প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়েছিলো। সেবার তিনজন এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে দুইজন মারা গিয়েছিলেন।

এদিকে চলতি মাসের শুরুর দিকে ম্যাসাচুসেটস রাজ্যে ট্রিপল ই আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছেন।  

যুক্তরাষ্ট্রের সরকারি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ট্রিপল ই'র লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, ডায়রিয়া, খিঁচুনি, আচরণগত পরিবর্তন এবং তন্দ্রা। 

এছাড়াও এর ফলে গুরুতর স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। যেমন- মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে ঝিল্লির প্রদাহ, যা এনসেফালাইটিস এবং মেনিনজাইটিস নামে পরিচিত।

এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী মারা যেতে পারেন।  আর যারা বেঁচে থাকেন, রোগ সেরে ওঠার পরও দীর্ঘদিন তারা শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভোগেন। সাধারণত ১৫ থেকে ৫০ বছর বয়সীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

বর্তমানে এ রোগের কোনো ভ্যাকসিন বা চিকিৎসা নেই।

এক্ষেত্রে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা পোকামাকড় প্রতিরোধক ব্যবহার এবং বাড়িতে মশার বংশ বিস্তার রোধের পরামর্শ দিচ্ছেন।  

আরবিএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর