লালবাজার অভিযান ঘিরে আবারও অগ্নিগর্ভ কলকাতা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

মাস পেরিয়ে যেতে চললো। কিন্তু বিপদ কাটছে না পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। কলকাতা শহরের আরজি কর মেডিকেল কলেজে নারী চিকিৎসক ধর্ষণের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিলো তার আগুন ধীরে ধীরে বাড়ছে। সেই আন্দোলনে যোগ দিচ্ছে টলিউডের খ্যাতিমান অভিনতা-অভিনেত্রীসহ সমাজের সব শ্রেণি পেশার মানুষ। এমন অবস্থায় চরম বেকায়দা পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ায় শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়ার যাওয়ার উপক্রম হয়েছে এই আগুন। এরই মাঝে মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবি ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। 

কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে কলকাতার লালবাজার এলাকায় পুলিশের প্রধান কার্যালয় অভিমুখে লাগাতার কর্মসূচি পালন করছে চিকিৎসকরা। লালবাজার থেকে আধ কিলোমিটার দূরে রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন চিকিৎসকেরা। সকালে রোদ উঠতেই ছাতা খুলে বসেছেন তারা। 

শুধু কি তাই, টাঙানো হয়েছে ত্রিপল। দাবি পূরণের লক্ষ্যে অবস্থান যে দীর্ঘায়িত হতে চলেছে, সেই আভাস মিলেছে। আন্দোলনকারীরা বলে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। চিকিৎসকরা জানিয়েছেন ডাক্তার সমাজকে প্রশাসনের এত ভয় কেন? 

৯ অগস্ট যখন এই বর্বরোচিত ঘটনা ঘটে গেল, যখন ১৪ তারিখের ঘটনা ঘটল, তখন প্রশাসন কোথায় ছিল? তখন কোথায় ছিল এতো ব্যারিকেড? কিন্তু আজ ডাক্তারদের আটকানোর জন্য এতো ব্যারিকেড। পুলিশ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কিন্তু তারা জানে না, আমাদের ৯৬ ঘণ্টা ডিউটি করার অভিজ্ঞতা আছে।

এরই মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সিবিআই আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। ওই নারী চিকিৎসকের মৃত্যুর পরই সন্দীপ ঘোষের নাম উঠে আসে। সেখানকার সাবেক সুপার আখতার আলির সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। 

এর পাশাপাশি সিবিআই-এর কাছে আর্থিক দুর্নীতি মামলায় যে নাম উঠে এসেছিল তার মধ্যে প্রথমেই ছিল আরজি করের সাবেক অধ্যক্ষের নাম। একই সঙ্গে আরও তিনটি সংস্থার নামও ছিল সেখানে। সেই সঙ্গে পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে পথে নেমেছেন মেডিকেলের জুনিয়র ডাক্তারেরা।

এই পরিস্থিতিতে ‘জাস্টিস ফর আরজি কর’ আন্দোলনে শামিল হন চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত অন্যান্য পেশাদারেরা। মঙ্গলবার বিকেলে ইএম বাইপাসের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অভিনব মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচির ডাক নির্দিষ্ট কোনও সংগঠনের তরফে দেওয়া হয়নি।

পাটুলি থেকে রুবি, সন্তোষপুর কানেক্টর থেকে পরমা আইল্যান্ড হয়ে উল্টোডাঙা পর্যন্ত ইএম বাইপাসের প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় হাতে হাত ধরে নাগরিক সমাজ আরজি কর-কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে সুশৃঙ্খলভাবে মানববন্ধন কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার মানুষ।

এসব ঘটনায় মমতা এবং তার প্রশাসনের উপর বিশাল চাপের তৈরি হয়েছে। আরজি করের ঘটনাকে ঘিরে দীর্ঘ আন্দোলন ও তাতে সমাজের সব অংশের যোগদান সরকারের স্নায়ুর চাপ অনেকটাই বাড়িয়েছে। তার উপরে কয়েকটি পুজো কমিটি প্রতিবাদে ইতিমধ্যেই সেই অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেছে।

এআরএস
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর