কলকাতার আদালত চত্বরে থাপ্পড় খেলেন সন্দীপ 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

কলকাতার আরজি কর-কাণ্ডের পর থেকেই হাসপাতালটির অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে ওঠা বিক্ষোভকারীরা। দাবির মুখে শেষ পর্যন্ত সোমবারই সন্দীপকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।  

তবে গ্রেপ্তারের পরও জনরোষ এড়াতে পারেননি আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালত চত্বরে হেনস্তার শিকার হয়েছেন তিনি। মঙ্গলবার সন্দীপ ঘোষকে আদালতে পেশ করে সিবিআই। আদালতে ঢোকার সময়ে সমস্যা না হলেও বার করার সময়ে আছড়ে পড়ে মানুষের আক্রোশ। 

উত্তেজিত জনতার রীতিমতো থাপ্পড় খেয়েছেন সন্দীপ। দুপুরে নিজাম প্যালেস থেকে আদালতে তাঁকে নিয়ে আসে সিবিআই। এই খবর আগেই ছড়িয়ে পড়ার কারণে আগ থেকেই আদালত চত্বরে হুলস্থুল পরিস্থিতি। এর পরে আদালত সন্দীপকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়।

সন্দীপকে নিয়ে আদালত থেকে থেকে বার করার সময়েই শুরু হয় গোলমাল। ‘চোর চোর’ চিৎকার করে এক দল মানুষ সন্দীপের দিকে তেড়ে যায়। লেগে যায় হুড়োহুড়ি। সেই সময়েই কোনও এক জন সন্দীপের মাথায় পেছন থেকে কষে থাপ্পড় মারেন। তবে এই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। 

উল্লেখ্য, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে গত ৯ আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ ও খুনের ঘটনার‌ পর থেকেই ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ধর্ষণ-খুন কাণ্ডে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। 

এরপর হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগেরও তদন্ত করছে সিবিআই। এই দুই বিষয়েই সিবিআইয়ের আতশ কাচের তলায় রয়েছেন সন্দীপ ঘোষ।

গত ১৬ আগস্ট থেকে টানা ১৫ দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করে সন্দীপকে। মাঝে শনি ও রোববার বাদ দিয়ে সোমবার ফের তাকে সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যায় সেখানে থেকে নিজাম প্যালেসে নিয়ে যান তদন্তকারী কর্মকর্তারা। এরপরেই জানা যায় সন্দীপ ঘোষকে গ্ৰেপ্তার করা হয়েছে।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর