বিশ্বে প্রথম চোখ প্রতিস্থাপন করা জেমসের ‘অবিশ্বাস্য’ অগ্রগতি 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

চিকিৎসা বিজ্ঞানে অভাবনীয় অগ্রগতির যাত্রায় সবশেষ সফলতা এসেছে পুরো চোখ প্রতিস্থাপনের মাধ্যমে। মানুষের হৃদপিন্ড থেকে শুরু করে কিডনি প্রতিস্থাপনের কথা হরহামেশাই শোনা গেলেও চোখ প্রতিস্থাপন করা ছিলো কঠিন এক চ্যালেঞ্জ। চোখের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কর্নিয়া প্রতিস্থাপনের কাজটি বহু বছর আগেই শুরু হলেও গোটা চোখ প্রতিস্থাপনের প্রথম সফলতা আসে গেল বছরের মে মাসে। 

সেসময় প্রথমবার পুরো চোখ প্রতিস্থাপনে সফল হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল শল্যচিকিৎসক। সেই সময়ে ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের একটি অনন্য অর্জন হিসেবে দেখা হলেও, অ্যারন জেমস নামের ৪৬ বছর বয়সী ওই পুরুষ রোগী চোখে দেখতে পাবেন কি না, সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারছিলেন না। অবশেষে সুখবর এলো, জেমসের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আবারও দেখতে পাবেন। 

নিউইয়র্কের চিকিৎসকরা জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনীর সাবেক সদস্য অ্যারন জেমস স্বাভাবিক জীবন পুনরায় শুরু করতে সক্ষম হয়েছেন। ২০২১ সালে একটি উচ্চক্ষমতার বৈদ্যুতিক কেন্দ্রে কাজ করার সময় এই দুর্ঘটনায় তিনি দুই চোখের পাশাপাশি মুখের কিছু অংশও হারিয়েছিলেন। চোখ প্রতিস্থাপনের সঙ্গে তার মুখের একটি অংশও প্রতিস্থাপন করা হয়েছে। এরপর শুরু হয় জেমসেন দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। 

গত ২৭ মে চোখ প্রতিস্থাপনের পাশাপাশি জেমসের মুখমণ্ডলের অংশবিশেষও প্রতিস্থাপন করা হয়। যদিও চোখ প্রতিস্থাপনে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না, তা তখনও নিশ্চিত ছিলো না।  তবে আশা ছাড়েননি চিকিৎসকরা। তারা বলছেন, দান করা চোখটি বেশ সুস্থ দেখাচ্ছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গোন হেলথের চিকিৎসকরা জানিয়েছিলেন, অ্যারন জেমস সুস্থ হয়ে উঠছেন। 

২১ ঘন্টা ধরে চলা প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ। তিনি জানান, চোখ দান করা ৩০ বছর বয়সী এক ব্যক্তির অপর চোখটি ভালো এবং সুস্থ আছে। তিনি জানান, দান করা চোখের প্রভাবে দাতার অপর চোখ ক্ষতিগ্রস্থ হবার ঝুঁকি থাকে। তবে এক্ষেত্রে সেটি হয়নি। একই সঙ্গে জেমসের প্রতিস্থাপিত বাম চোখও বেশ সুস্থ দেখাচ্ছে। এক বছরে তার অগ্রগতিতে চিকিৎসকরা সন্তুষ্ট।

জেমস সেই চোখে দৃষ্টিশক্তি ফিরে পাননি, তবে গবেষকরা আশাবাদী যে তিনি শেষ পর্যন্ত এটি থেকে আবার দেখতে সক্ষম হবেন। জেমসের চক্ষু বিশেষজ্ঞ ডা. বৈদেহী দেদানিয়া বলেন, অস্ত্রোপচারের পরে আমরা যে ফলাফলদেখতে পাচ্ছি তা বেশ অবিশ্বাস্য এবং নতুন পথ দেখাবে। মানুষের জটিল সংবেদনশীল অঙ্গগুলোর সাথে জড়িত জটিল প্রতিস্থাপনের গবেষণাকে আরও অনুপ্রাণিত করতে পারে। 

গবেষকরা বলেছেন, ইলেক্ট্রোরেটিনোগ্রাফি নামক এক পরীক্ষা দেখা গেছে, দাতার চোখের রড ও কনসসহ চোখের আলো-সংবেদনশীল স্নায়ু কোষগুলো প্রতিস্থাপনের পরও বেঁচে গেছে। চোখের মধ্যে যেসব স্নায়ুকোষগুলো দৃষ্টিশক্তি মস্তিকে বার্তা পাঠায় সেগুলো কাজ করছে। ফলে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পুরো চোখ প্রতিস্থাপনের বিষয়টি ভবিষ্যতের জন্য আশা দেখাবে। 

জেমস তার ডান চোখের দৃষ্টিশক্তি হারাননি। দান করা মুখ এবং চোখ ৩০ বছর বয়সী একক পুরুষ দাতার কাছ থেকে এসেছে। অস্ত্রোপচারের সময়, ডাক্তাররা দাতার অস্থি মজ্জা থেকে প্রাপ্তবয়স্ক স্টেম সেলগুলো অপটিক স্নায়ুতে ইনজেকশন দিয়ে পুশ করা হয়েছিলো, যাতে করে গৃহীতার সেরে উঠতে সময় কম লাগে। গবেষকরা আশাবাদি, জেমসের ঘ্রাণশক্তি এবং শক্ত খাবার গ্রহণের ক্ষমতা ফেরায় একদিন দেখতেও পাবেন।

জেমস বলেন, আমি অনেকটাই স্বাভাবিক মানুষ হিসেবে ফিরে এসেছি, স্বাভাবিক কাজগুলো করছি। তিনি বর্তমানে তার কন্যা সন্তানের পড়াশোনা দেখভাল করছেন।  ডা. এডুয়ার্ডো রদ্রিগেজ বলছেন, এখন তাদের প্রধান কাজ হচ্ছে জেমসের দৃষ্টিশক্তি ফেরানো। যেহেতু প্রতিস্থাপনের কাজটি সফলভাবে করা গেছে তাই, দৃষ্টিশক্তি ফেরানোর বিষয়েও তারা আশবাদী এবং দ্রুতই সেই সুখবরও দিতে পারবেন। 

 

 

এআর
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
দেখতে দেখতে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিধর দেশ রাশিয়ার ক্ষমতায় ২৫ বছর পার করলেন ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দ্বায়িত্ব পান তিনি।
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটি জুড়ে চলছে ক্ষমতা দখলের ভয়ানক খেলা। দেশটির অধিকাংশ জনগণই প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেও, আগামীতে তাদের স্বার্থ বড়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর