সিরিয়ার কোন অংশ কাদের নিয়ন্ত্রণে?

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটি জুড়ে চলছে ক্ষমতা দখলের ভয়ানক খেলা। দেশটির অধিকাংশ জনগণই প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেও, আগামীতে তাদের স্বার্থ বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

এদিকে, ইসলামপন্থী বিদ্রোহীদের লাগাতার আক্রমণের মুখে সিরিয়া থেকে লেবাননে পালিয়ে যাচ্ছে হাজারো শিয়া মুসলিম। এছাড়া, এরিমধ্যে যারা লেবানন ও তুরস্কে চলে গেছে, তারাও আবার দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন, শিয়াদের আলাউই সম্প্রদায়।

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে এক লাখেরও বেশি মানুষ উত্তর সিরিয়ার কুর্দি-শাসিত এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের ক্রমবর্ধমান লড়াই ও প্রতিশোধমূলক হামলার ভয়ে পালিয়ে গেছে।

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন হলেও, একক কোনো গোষ্ঠীর হাতে নেই দেশটির নিয়ন্ত্রণ। প্রধান তিন বিদ্রোহী গোষ্ঠীর হাতে মূলত রয়েছে সিরিয়ার নিয়ন্ত্রণ। যারা দেশটির বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছে।

বাশার আল-আসাদের পতনে ভূমিকা রেখেছে হায়াত তাহরির আল-শাম-এইচটিএস। এতে তাদের সাথে ছিল আরও কয়েকটি গোষ্ঠী। সম্প্রতি তারা দামেস্কসহ দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে রেখেছে।

সিরিয়ার পূর্বাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে। এই গোষ্ঠীটির সঙ্গে সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকা সুরক্ষিত করার প্রচেষ্টায় কিছু স্থানে সিরিয়ান ন্যাশনাল আর্মির তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গেও সংঘর্ষ হয়েছে। তুরস্কের সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার উত্তরাঞ্চল।

সম্প্রতি, সিরিয়া ও লেবাননের সীমান্ত দিয়ে হাজারো মানুষ সিরিয়া ছেড়ে লেবাননে যাওয়ার চেষ্টা করেছে। লেবানন কর্তৃপক্ষ বলছে, সিরিয়া থেকে যেসব মানুষেরা পালিয়ে এসেছেন তাদের বেশিরভাগই শিয়া মুসলিম। দামেস্কের নতুন শাসকদের কাছ থেকে তারা নিরাপদ বোধ করছেন না।

তারা বলছে, বিদ্রোহীরা আমাদের বাড়ি থেকে চুরি করছে, মানুষকে হত্যা করেছে এবং অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে। আমরা ঘরে এক মিনিটও ঘুমাতে পারছি না। চার দিন ঘুম, খাবার ছাড়াই, লেবাননে পালিয়ে যেতে হয়ে হয়েছে আমাদের। তবে, জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে আমরা লেবাননেও থাকতে চাই না।

তাদের মধ্যে অনেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছে, কখনও ব্যক্তিগত, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে। এর আগে এক লাখেরও বেশি মানুষ অবৈধ ভাবে লেবাননে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তিনি জানান, এখানে যুদ্ধ সিরিয়ার সরকার ও হায়াত তাহরির আল-শামের মধ্যে শুরু হলেও, এর তিন চার দিন পরেই আমরা বোমা হামলার শিকার হই। তবে, হঠাৎ করেই এক নেতার উচ্ছেদের নির্দেশ আমাদের অবাক করে দিয়েছে। তিনি এইচটিএস নাকি অন্য কোন গোষ্ঠীর সদস্য এই বিষয়ে আমরা জানি না।

এছাড়া, বাশারের পতনের পর এই সপ্তাহে লেবানন এবং তুরস্কে চলে যাওয়া হাজারো বেসামরিক সিরিয়ায় ফিরে গেলেও। অনেকেই দেশটিতে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছেন, সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল হওয়া না পর্যন্ত তাদের পক্ষে কোন ভাবেই দেশটিতে ফিরে যাওয়া সম্ভব না।

এআরএস
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর