ঐতিহ্যবাহী ট্রামকে বিদায় জানাচ্ছে কলকাতা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরনো ট্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাজ্য সরকার। শহরে ট্রাম পরিষেবা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। এরই জের ধরে কলকাতার রাস্তায় এই ট্রাম সেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর এমন ঘোষণার পরপরই কলকাতার ট্রামপ্রেমীরা প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন সংগঠন ট্রাম বাঁচাতে ইতোমধ্যে হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। তারা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন।

ট্রাম নিয়ে চলা কলকাতা হাইকোর্টে মামলার রিটে গত বছরই আদালত নির্দেশ দেন কলকাতায় ট্রাম বন্ধ করা যাবে না। বরং এটি সংস্কার করে চালু রাখতে হবে। এ বছর আদালতে চলা এ রিটের নতুন শুনানিতে ট্রাফিক জ্যামের বিষয় এবং একটি রুটে ট্রাম চলাচল চালু রাখার নির্দেশ আসতে পারে বলে জানিয়েছেন স্নেহাশিষ।

তিনি আরও জানান, ট্রাফিক জ্যামের কারণে মানুষের যাতে অফিস যেতে দেরি না হয়, সেটি নিশ্চিত করতেই আমাদের ট্রাম বন্ধ করাসহ বেশ কিছু কঠিন ব্যবস্থা নিতে হবে। তবে, তবে ‘ঐতিহ্য’ হিসেবে পর্যটকদের জন্য মাত্র দুই কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে।

স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতার সড়কে সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলত—ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইন তুলে দেয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে ‘হেরিটেজ’ (ঐতিহ্য) হিসেবে ট্রাম চলবে।

এক যাত্রী বলেন, ট্রাম যে একেবারে উঠে যাবে, এটা দুঃখজনক। এতদিনের ঐতিহ্য। সরকার চাইলে কিছু জায়গায় চালু রাখতে পারে। ট্রামের অনেক সুবিধাও আছে। কিছুটা যদি রক্ষা করা যায় তবে ভালোই হবে।

আরেক যাত্রী বলেন, ঘোড়ায় টানা ট্রাম থেকে আজকের ইলেকট্রিক ট্রাম। এটা রাখা দরকার।

উল্লেখ্য, কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে কলকাতা ট্রামওয়ে কোম্পানি গঠিত হয়। ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত।

১৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দারা ট্রামে চলাচল করছেন। এটাকে কলকাতার হেরিটেজও বলা হয়। কলকাতা ভ্রমণে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও ব্যাপক আকর্ষণের বিষয় এই ট্রাম। তবে ট্রামের পরিধি আগেই কমে এসেছে। এক সময়ের জনপ্রিয় এ বাহনটি এখন ধুঁকে ধুঁকে চলছে।

কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। পুরোনো আটটি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়। সেদিনই ট্রামপ্রেমীরা দাবি জানায়, যাতে এই বাহনটি বন্ধ করে দেয়া না হয়।

কিন্তু ট্রামকে বিদায় জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে কলকাতা শহরে জালের মতো ছড়িয়ে থাকা ট্রামলাইন এবার উঠে যাচ্ছে। এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র দুই কিলোমিটার পথে ট্রাম চালু থাকবে।

কেএসএইচ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর