পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত দুই চীনা প্রকৌশলী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পিএম

পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে সন্দেহভাজন আত্মঘাতী হামলায় দুই চীনা নাগরিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও একটি মরদেহ পাওয়া গেলেও, সেটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। ধারনা করা হচ্ছে, মরদেহটির আত্মঘাতী হামলাকারীর। খবর বিবিসি।

পাকিস্তানে চীনা দূতাবাস বলেছে, রোববার রাতের বিস্ফোরণটি সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি কনভয়কে লক্ষ্য করে একটি সন্ত্রাসী হামলা। হামলার দায় নিয়েছে, বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এই গোষ্ঠীটি চীনা নাগরিকদের প্রায়ই লক্ষ্যবস্তু করে আসছে।

দক্ষিণ সিন্ধু প্রদেশের আঞ্চলিক সরকার এক্সে এক পোস্টে বলেছে, বিমানবন্দরের মহাসড়কে একটি ‘ট্যাঙ্কার’ বিস্ফোরিত হয়েছে। আর চীনা দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, চীনের অর্থায়নে পরিচালিত পোর্ট কাসিম বিদ্যুৎ প্রকল্পের কর্মীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী হামলা’ হলে নিহত হয় দুইজন।

দূতাবাস জানিয়েছে, হামলায় এক চীনা এবং বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষকে হামলার তদন্ত করে খুনিদের কঠোর শাস্তি এবং একই সাথে চীনা নাগরিক, প্রতিষ্ঠান এবং প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সোমবার এক বিবৃতিতে বলেছে, করাচি বিমানবন্দর থেকে আসা চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের দলকে নিশানা করে এই হামলা হয়েছে। গাড়িতে বহন করা আইইডি দিয়ে এই হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে- একটি গাড়ির সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের পর বিস্ফোরণটি ঘটে। ওই বিস্ফোরণে শব্দ পাশের অন্য শহর থেকেও শোনা গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরিত এলাকা থেকে কালো ধোঁয়া উড়ছে, আগুন জ্বলছে।

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর