বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০০ পিএম

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র, এমন কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ি, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। 

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশে পূজা উদাযপন ও নিরাপত্তা পরিস্থিতি বর্ণনা করে এক প্রশ্নে বলা হয়, মার্কিন সরকার কী সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে?

জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অবশ্যই তারা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান। আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য।

আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্স ও গণপিটুনির ঘটনা নিয়ে ফ্রান্সভিত্তিক এক মানবাধিকার সংস্থার জরুরি আহবানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কীভাবে দেখছে?

জবাবে মিলার বলেন, প্রশ্নকারীর উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না। তবে তিনি বলতে পারেন, মাত্র দুই সপ্তাহ আগেই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মিলার আরও বলেন, এই বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, তারা (যুক্তরাষ্ট্র) মানবাধিকার সুরক্ষিত দেখতে চান। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ি, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

একাত্তর/এসি
সারা পৃথিবীতে স্বঘোষিত মানবতার ফেরিওয়ালা যুক্তরাষ্ট্র। কিন্তু পরিসংখ্যান বলছে, তাদের নিজেদের মানবাধিকার রক্ষাই প্রশ্নবিদ্ধ। দেশটিতে অস্ত্র ও পুলিশি সহিংসতা, জাতিগত বৈষম্য, যৌন নিপীড়ন এবং দুর্নীতি...
মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তাদের সহায়তা না দেওয়ার জন্য জাপানের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টমাস অ্যান্ড্রুজ।এক বিবৃতিতে তিনি বলেন,...
জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনীকে ‘স্থায়ী মানবাধিকার সংকট’ সৃষ্টির জন্য অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো...
গর্ভাবস্থা বা সন্তান প্রসবের সময় বিশ্বে প্রতি দু’মিনিটে এক জন নারীর মৃত্যু হয়, বৃহস্পতিবার এমনই তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এক প্রতিবেদনে আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে নারীদের স্বাস্থ্যের...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর