মিয়ানমার সেনাবাহিনী ‘স্থায়ী মানবাধিকার সংকট’ সৃষ্টি করেছে: জাতিসংঘ

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১১:৫১ এএম

জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনীকে ‘স্থায়ী মানবাধিকার সংকট’ সৃষ্টির জন্য অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

দুই বছর আগে মিয়ানমার জান্তা ক্ষমতা দখল করে। এরপর থেকেই শুরু হয় বিশৃঙ্খলা। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিক্ষোভকারীরা। রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। জান্তা সরকারের ওপর নতুন করে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ হয়েছে।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারির মধ্যে মানবাধিকার লঙ্ঘন নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। তাতে দেখা গেছে যে, সেনাবাহিনী নির্বিচারে বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ , গ্রামগুলোতে আগুন দেওয়ার কারণে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক ত্রাণ প্রবেশে বাধার সম্মুখীন হয়েছে। ফলে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব মিয়ানমারে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীরা যে কৌশল ব্যবহার করেছে তাতে সরকারের অধীন নয় এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে খাদ্য, অর্থ, গোয়েন্দা তথ্য এবং দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে নকশা করা হয়েছিল। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ানমার সামরিক বাহিনী ক্রমাগত আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং নীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।’

তিনি বলেন, ‘এই ভয়াবহ বিপর্যয়ের অবসান ঘটানো জরুরি এবং দৃঢ় পদক্ষেপের প্রয়োজন।’

সংবাদ সংস্থা রয়টার্স এই বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমার কর্তৃপক্ষকে ই-মেইল করলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে মিয়ানমার জান্তা বাহিনী বলেছিল, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। দেশে কোনো রকম নৃশংতা চলার কথা অস্বীকার করে তারা বলেছিল, কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান চালানো হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার অফিসের মায়ানমার দলের প্রধান জেমস রোডহেভার জানিয়েছেন, দেশের প্রায় ৭৭ শতাংশ অংশে সশস্ত্র সংঘর্ষ হচ্ছে।

জেনেভায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এমন কোনো সময় ও পরিস্থিতি এর আগে কখনোই আসেনি যেখানে, মিয়ানমারের সংকট এতদূর গেছে বা পুরো দেশে ছড়িয়ে গেছে।’

তার সুপারিশে, প্রতিবেদনে মিয়ানমার কর্তৃপক্ষকে সহিংসতা বন্ধ করতে এবং বিরোধীদের নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই সংকটের অবসান ঘটাতে পারে এমন সংলাপের সুযোগ দেওয়ার জন্য সামরিক অভিযান অবশ্যই বন্ধ করতে হবে।’


সূত্র: রয়টার্স।


একাত্তর/এআর

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র, এমন কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ি, তাদের...
আয়োজন মোটামুটি শেষ। এখন শুধু চূড়ান্ত সময়ের অপেক্ষা। আর সেই সময় হতে পারে আজ কাল বা পরশু। হ্যাঁ, বলা হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনীর পরাজয়ের কথা। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী...
বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে সর্বশেষ সামরিক অভ্যুত্থানের তিন বছরের মাথায় জান্তা সরকার দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। বিদ্রোহীদের আক্রমণে সেনাবাহিনী, সীমান্তরক্ষী বিজিপিসহ...
সারা পৃথিবীতে স্বঘোষিত মানবতার ফেরিওয়ালা যুক্তরাষ্ট্র। কিন্তু পরিসংখ্যান বলছে, তাদের নিজেদের মানবাধিকার রক্ষাই প্রশ্নবিদ্ধ। দেশটিতে অস্ত্র ও পুলিশি সহিংসতা, জাতিগত বৈষম্য, যৌন নিপীড়ন এবং দুর্নীতি...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর