পদার্থবিদ্যায় নোবেল জিতলেন হপফিল্ড ও হিন্টন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম

কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে মাধ্যমে মেশিন লার্নিংকে সক্রিয় করার তোলার গবেষণায় মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য পদার্থবিজ্ঞানে ২০২৪ সালের নোবেল পুরস্কার জিতেছেন উত্তর আমেরিকার দুই গবেষক জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টনকে।

মঙ্গলবার, সু্ইডেনের অসলোতে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে।

পদার্থবিজ্ঞানে এবার নোবেল পুরস্কার জেতা জন জে. হপফিল্ড যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির ও জেফরি ই. হিন্টন কানাডার টরন্টো ইউনিভার্সিটির গবেষক। দু’জনই কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক উদ্ভাবন নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা করে আসছেন। তারই স্বীকৃতি পেলেন এই দুই গবেষক।

পদার্থবিদ্যার নোবেল কমিটির চেয়ারম্যান এলেন মুন এক সংবাদ সম্মেলনে বলেন, মানুষের মস্তিষ্কের দারুণ অত্যাশ্চর্য ক্ষমতা রয়েছে। আমরা ছবি এবং বক্তৃতা চিনতে পারি এবং সেগুলোকে স্মৃতি এবং অতীত অভিজ্ঞতার সাথে যুক্ত করতে পারি। একত্রে সংযুক্ত কোটি কোটি নিউরন আমাদের জ্ঞানী করে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কগুলো আমাদের মস্তিষ্কের নিউরনের এই নেটওয়ার্ক দ্বারা অনুপ্রাণিত।

পদার্থবিদ্যায় নোবেলজয়ী জিওফ্রে হিন্টন ও জন হপফিল্ড

তিনি আরও বলেন, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য এ বছরের বিজয়ী জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন পরিসংখ্যানগত পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো ব্যবহার করে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কগুলো ডিজাইন করেছেন; যা সহযোগী স্মৃতি হিসাবে কাজ করে এবং বড় ডেটা সেটগুলো খুঁজে পায়।

এলেন মুন আরও বলেন, হপফিল্ড একটি কাঠামো নির্মাণ করেছেন, যেটি তথ্য মজুত ও পুনর্নির্মাণ করতে পারে। অন্যদিকে হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ডেটাতে স্বতন্ত্রভাবে প্রোপার্টি আবিষ্কার করতে পারে। বর্তমানে ব্যবহৃত বৃহদাকার স্নায়বিক নেটওয়ার্কের জন্য এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ।

পদার্থবিদ্যায় নোবেলজয়ী এই দুই বিজ্ঞানী পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। দুই নোবেলজয়ীর মধ্যে পুরস্কারের অর্থ ভাগ হয়ে যাবে।

পদার্থবিদ্যায় নোবেলজয়ী জিওফ্রে হিন্টন ও জন হপফিল্ড

জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন দু’জনেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন। এই দুই বিজ্ঞানীর গবেষণা মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। যন্ত্রকে শেখানোর উপায় ও পথ দেখাচ্ছে তাদের গবেষণা।

গত বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পান আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। পদার্থবিদ্যায় ২০২৩ সালের নোবেলজয়ী তিন বিজ্ঞানীরই গবেষণার বিষয় ছিল অভিন্ন- ইলেকট্রন গতিবিদ্যা।

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স, প্রতি বছর পদার্থবিজ্ঞানের মাধ্যমে মানবতার স্বার্থে অসামান্য অবদান রাখা বিজ্ঞানীদের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার-এ ভূষিত করে থাকে। ১৯০১ সালে আলফ্রেড নোবেল কর্তৃক চালু করা পাঁচটি শাখায় নোবেল পুরস্কারের মধ্যে এটি অন্যতম। ১৯০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১১৭ বার পদার্থে নোবেল দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২২৪ জন পদার্থবিদ এই পুরস্কার পেয়েছেন। এরমধ্যে জন বার্ডিন একমাত্র ব্যক্তি হিসেবে দুইবার এই পুরস্কার জিতেছেন।

এআরএস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কারটি উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।
নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি, প্রত্যাহার বা হস্তান্তর করা সম্ভব নয়।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে তথ্য ফাঁস হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট।
শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করায় নরওয়েজিয়ান নোবেল কমিটির সমালোচনা করেছে প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর