নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে তথ্য ফাঁস হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কার দেওয়ার আগে সন্দেহজনকভাবে বাজির হার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এএফপি জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাজির প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’ -এ মাচাদোর পুরস্কার জেতার সম্ভাবনা ৩.৭৫ শতাংশ থেকে প্রায় ৭৩ শতাংশে লাফিয়ে ওঠে।

অথচ কোনো বিশেষজ্ঞ বা সংবাদমাধ্যমে তার নাম পুরস্কারের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় পর্যন্ত ছিলো না। কিন্তু কয়েক ঘণ্টা পরেই অসলোতে ঘোষণা করা হয় তার নাম।

নরওয়েজিয়ান সম্প্রচার সংস্থা এনআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য বিশ্লেষক রবার্ট নাস বলেন, সাধারণত বাজির বাজারে এমনটা দেখা যায় না। এটা খুবই সন্দেহজনক।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, পুরস্কারের ইতিহাসে আগে কখনও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে মনে হয় না। আমি কল্পনাও করতে পারি না যে এবার তা ঘটেছে।

নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, কোন তথ্য ফাঁস হয়েছে কিনা তা তদন্ত করা হবে।

তিনি আফটেনপোস্টেন সংবাদপত্রকে বলেন, তথ্য ফাঁস হয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

এএফপির অনুরোধে নোবেল ইনস্টিটিউট কোনো মন্তব্য করেনি।

নোবেল কমিটির পাঁচ সদস্য ছাড়া খুব অল্প কয়েকজনই পুরস্কার বিজয়ীর নাম আগেভাগে জানেন।

তবে অতীতে কিছু মনোনীতের নাম অপ্রত্যাশিতভাবে নরওয়েজিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল। তখন তথ্য ফাঁসের গুঞ্জন উঠলেও সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা ঘটেনি।

কমিটি জানায়, মারিয়া কোরিনা মাচাদো ২০২৪ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ হন। ‘ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায্য ও শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের সংগ্রামের’ স্বীকৃতি হিসেবে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

একাত্তর/আরএ
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
নরওয়েজিয়ান নোবেল কমিটির বহুল প্রতীক্ষিত 'নোবেল শান্তি পুরস্কার' ঘোষণার ঠিক আগের মুহূর্তে আবারও বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে আয়োজিত এক...
ক্রমেই অনিশ্চয়তার এক ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তির দূত হিসাবে দাবি করলেও, এখন সেই অবস্থান ধেকে সরে এসেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর