ট্রাম্প শান্তিতে নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম

শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করায় নরওয়েজিয়ান নোবেল কমিটির সমালোচনা করেছে প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউং এক্সে লিখেছেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।’

তিনি আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং প্রাণ বাঁচানোর কার্যক্রম অব্যাহত রাখবেন। তিনি একজন মানবতাবাদী নেতা এবং ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারে-তার মতো এমন আর কেউ নেই।’

শুক্রবার নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে।

কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস অসলোতে এক ঘোষণায় বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতন্ত্রে রূপান্তরের সংগ্রামে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বারবার দাবি করেন, বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকা রাখায় তিনি নোবেল পাওয়ার যোগ্য। যদিও পর্যবেক্ষকরা এ দাবিকে ‘অতিরঞ্জিত’ বলে মনে করেন।

শান্তি পুরস্কারের ঘোষণা দেওয়ার আগের দিনও ট্রাম্প তার দাবির পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘এই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মধ্যস্থতা ছিলো তার শেষ করা অষ্টম যুদ্ধ।’

বৃহস্পতিবার তিনি আরও বলেছেন, ‘ওরা যা-ই করুক তাতে কোনো সমস্যা নেই। আমি এটুকু জানি: আমি সেটা নোবেলের জন্য করিনি, আমি এটা করেছি অনেকের প্রাণ বাঁচানোর জন্য।’

অসলোতে নোবেল বিশেষজ্ঞরা পুরস্কার ঘোষণার আগেই বলেছিলেন, ট্রাম্পের নোবেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল অনুযায়ী শান্তি পুরস্কারের আদর্শের পরিপন্থী।

আরবিএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর