মাচাদোর নোবেল উপহারের প্রস্তাবে উচ্ছ্বসিত ট্রাম্প তবে…

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি, প্রত্যাহার বা হস্তান্তর করা সম্ভব নয়। নোবেল বিজয়ী এবং ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো তার এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিতে চান- এমন বক্তব্যের প্রেক্ষাপটে এই বিবৃতিটি এলো।

নোবেল কমিটির বিবৃতিতে বলেছে, নোবেল পুরস্কার বাতিল করা যায় না, কারও সাথে ভাগ করে নেয়া যায় না এবং অন্যের নামে হস্তান্তরও করা যায় না। একবার ঘোষণা হয়ে গেলে সেই সিদ্ধান্ত চিরস্থায়ী থাকে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে মাচাদোর যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি পুরস্কার গ্রহণের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার এবং দেশটির বিশাল তেল খনি নিয়ে ট্রাম্পের দাবির মুখে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এই সফরের ঘোষণা এল। ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি (মাচাদো) আসতে চাইছেন এটা খুব ভালো কথা, এবং আমি যতদূর জানি এটিই (পুরস্কার হস্তান্তর) তার আসার কারণ।

মাদুরোকে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ নানা অভিযোগে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর মাচাদো দেশটির শীর্ষ পদে বসেননি। পরিবর্তে মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ট্রাম্প অতীতে অনেকবার নিজেকে নোবেল শান্তির যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেছেন। তার দ্বিতীয় মেয়াদে আট মাসের মধ্যে আটটি যুদ্ধ শেষ করার কৃতিত্ব নিজের ঝুড়িতে নিয়ে তিনি বলেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একজনের নোবেল পাওয়া উচিত। এগুলো ছিল বড় যুদ্ধ, যেগুলো কেউ থামানো সম্ভব বলে ভাবেনি।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরপরই ‘কিছু না করে’ বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়েও ট্রাম্প আগে সমালোচনা করেছেন। আগামী সপ্তাহে মাচাদোর সফর প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ওয়াশিংটনে আসছেন আমাদের দেশের প্রতি সম্মান জানাতে, মূলত আমার প্রতি- তবে আপনারা জানেন, আমি তো এ দেশের প্রতিনিধি ছাড়া আর কিছুই নই।

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর